Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
WB Weather Update

চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা, বিকেলের দিকে রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা

শনিবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১০:৫৫

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১০:৫৫

options
link
চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা, বিকেলের দিকে রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা zoom
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি
Advertisement

এপ্রিলের প্রথম সপ্তাহেই ত্রাহি ত্রাহি রব। তীব্র গরমে যাচ্ছে তাই দশা আমজনতার। এই আবহে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। শনি ও রবিবার রাজ্যজুড়ে বিকেলের দিকে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে তাতেও তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহবিদরা।

শনিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোম এবং মঙ্গলবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরেই রয়েছে। শনিবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে।

কলকাতায় শনিবার সকাল থেকেই পরিষ্কার আকাশ। বিকেলের দিকে অবশ্য আবহাওয়া বদলাতে পারে। হতে পারে ঝড়বৃষ্টি। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোম এবং মঙ্গলবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরেই রয়েছে। শনিবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৮৬ শতাংশ। তার ফলে বজায় থাকবে অস্বস্তি। শনি থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সবকটি জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। রবিবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। বুধবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। হতে পারে শিলাবৃষ্টিও। তবে তাপমাত্রার সেভাবে হেরফের হবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.