Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
West Bengal Weather Update

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস, মিলবে তীব্র গরম থেকে রেহাই?

সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা। হতে পারে শিলাবৃষ্টিও। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৩:১১

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৩:১১

options
link
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস, মিলবে তীব্র গরম থেকে রেহাই? zoom
বাংলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস। ছবি: সংগৃহীত

সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা। হতে পারে শিলাবৃষ্টিও। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তীব্র গরম থেকে কী মিলবে রেহাই, এটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন। যদিও আবহাওয়াবিদদের মতে, ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আপাতত তীব্র গরম চলবে বলেই জানা গিয়েছে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। মঙ্গলবারও কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওইদিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যের দ্বিতীয় দফার ভোটের দিন অর্থাৎ বুধবারও কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রায় প্রতিদিন সন্ধ্যার দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে ঝড়বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি জেলাতেও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বুধ এবং বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির প্রভাব কমবে। তবে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির জেরে রাজ্যজুড়ে তাপমাত্রার তেমন হেরফের হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.