Advertisement
Advertisement
Attack on Saokat Molla

ভাঙড়ে শওকতের উপর ‘হামলা’ আইএসএফের, ভোটের আগে খুনের ছক?

এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হন। পরিকল্পিত হামলা বলেই দাবি শওকতের। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৬:২৫

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৬:২৫

options
link
ভাঙড়ে শওকতের উপর ‘হামলা’ আইএসএফের, ভোটের আগে খুনের ছক? zoom
শওকত মোল্লার উপর 'হামলা' আইএসএফের। নিজস্ব চিত্র

দিনকয়েক আগে ভোটপ্রচারে গিয়ে শওকত মোল্লার প্রাণহানির আশঙ্কা করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু হলে ছাড়বেন না বলেও হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল তাঁর গলায়। রবিবার রাতে যেন সেই আশঙ্কাই সত্যি হল। ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার উপর হামলার (Attack on Saokat Molla) অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হন। পরিকল্পিত হামলা বলেই দাবি শওকতের। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।

রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্র এলাকায় নির্বাচনী প্রচার সেরে ফিরছিলেন শওকত মোল্লা। চালতাবেড়িয়া এলাকায় নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার উপর হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেই জানানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাতেই পথ অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। হামলায় জড়িত থাকার অভিযোগে শওকত সরাসরি আইএসএফের দিকে আঙুল তুলেছে। তাঁর দাবি, “ভোটের আগে ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি আরও বলেন, “এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা। আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে।” এই অভিযোগ যদিও পুরোপুরি অস্বীকার করেছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। তৃণমূলের পক্ষ থেকেই এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেই দাবি। তাদের অভিযোগ, ভোটের আগে সহানুভূতি আদায়ের জন্য এ ধরনের অভিযোগ করা হচ্ছে।

বলে রাখা ভালো, ভাঙড় বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত। অতীতেও এখানে একাধিকবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা ও চাপানউতোর। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে, ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আদৌ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে তো। যদিও প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোট করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবমিলিয়ে, শওকত মোল্লার উপর হামলার অভিযোগ ঘিরে ভাঙড়ে নতুন করে রাজনৈতিক সংঘাত তীব্র আকার নিচ্ছে। এখন দেখার ভোটের ময়দানে তার প্রভাব পড়ে কিনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.