Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
West Bengal Weather Update

বাংলায় ‘বর্ষামঙ্গল’, কবে কমবে অতিরিক্ত গরম?

শনিবার কলকাতা-সহ হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়।

Advertisement
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৪:১৬

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৪:১৬

options
link
বাংলায় ‘বর্ষামঙ্গল’, কবে কমবে অতিরিক্ত গরম? zoom
বাংলায় আপাতত চলবে বর্ষার বৃষ্টি। ফাইল ছবি

বাংলায় প্রবেশ করেছে বর্ষা। শুধুমাত্র পুরুলিয়ার কিছু অংশ বাদে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। মৌসুমী অক্ষরেখা পুরুলিয়ার উপর দিয়ে ধানবাদ হয়ে গিয়েছে। বাংলা ছাড়াও বিহারের আরও বেশি অংশে এবং ঝাড়খণ্ড, ওড়িশার কিছু অংশে ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। একইসঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় বঙ্গে চলবে গরম ও অস্বস্তি। এদিকে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী সাতদিন চলবে ভারী বৃষ্টি।

শনিবার কলকাতা-সহ হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৩০-৪০ কিলোমিটার বেগে আবার কোথাও ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায়। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, উত্তরবঙ্গে শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই। আগামী সাতদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে আগামী সাতদিন। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গল ও বুধবার অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বর্ষার বৃষ্টি শুরু হলেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া চলবে। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৪ শতাংশ। আপাতত গরম এবং অস্বস্তি থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.