Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
Bengal Weather Update

উত্তরবঙ্গে দুর্যোগ, দক্ষিণেও বৃষ্টি! ভরা বসন্তে ‘বর্ষা’ নামবে বঙ্গে

বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখাও বিস্তৃত। জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। যার জেরে বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ১৯:১৫

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ১৯:১৫

options
link
উত্তরবঙ্গে দুর্যোগ, দক্ষিণেও বৃষ্টি! ভরা বসন্তে ‘বর্ষা’ নামবে বঙ্গে zoom
ফাইল ছবি।
Advertisement

সকাল থেকে মেঘলা কলকাতার আকাশ। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আলিপুর  আবহাওয়া দপ্তরের। বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে! উত্তরবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ।

বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখাও বিস্তৃত।  জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। যার জেরে বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতেও। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরে ছয় জেলায়। ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং,  জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস। শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.