নিরুফা খাতুন: ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত পড়েছিল বাংলায়। কিন্তু লম্বা হবে না সেই স্পেল। আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই রাজ্যে। শনি ও রবিবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বর্ষশেষে বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে সপ্তাহান্তে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
আপাতত একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব আরব সাগরে। এর প্রভাবে তামিলনাড়ু, কেরল-সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার। বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে পূবালি হাওয়ার দাপট বাড়বে। কমবে উত্তর-পশ্চিমী হাওয়ার প্রভাব। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
[আরও পড়ুন: তৃণমূল-কংগ্রেস নৈকট্যে ক্ষুব্ধ সেলিম! জোট ভাঙার আশঙ্কা সিপিএমের]
শুক্রবার পর্যন্ত শীতের স্পেল জারি থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা থাকবে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাব থাকবে। শনি ও রবিবার ক্রমশ বাড়বে তাপমাত্রা।
হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বড়দিনের আগে সান্দাকফু ও সিকিমে তুষারপাতে সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুন: শুভেন্দুর আচমকা ‘হানা’! নিরাপত্তা আরও বাড়ছে নবান্নের]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ