নিরুফা খাতুন: রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সঙ্গে ফের উত্তরবঙ্গে পাঁচ জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানিয়েছে, বাংলায় ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা । তার জেরে উপরের পাঁচ জেলায় রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলা মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
[আরও পড়ুন: টার্গেট মধ্যবয়সী মহিলারা, যৌনতায় রাজি না হলেই খুন! ১৩ মাসে ৯ খুনে ধৃত সিরিয়াল কিলার]
এদিকে দক্ষিণবঙ্গে রবি ও সোমবারে আকাশ আংশিক মেঘলা থাকবে। সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। রবিবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বেশি বৃষ্টির সবম্ভাবনা রয়েছে। মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই।
[আরও পড়ুন: খেলা করতে গিয়ে পুকুরে পড়ে বিপত্তি, জলে ডুবে ২ বোন-সহ তিনজনের মৃত্যু]
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কে ঢুকেছে ৩ হাজার, ‘অন্নপূর্ণা’দের বাড়িতে ‘গর্বিত প্রাপক’ স্টিকার সাঁটলেন মন্ত্রী শংকর
-
হস্ততাঁতে অভিনব উদ্ভাবন, শাড়ির আঁচল থেকেই খুলে নেওয়া যাবে আস্ত রাখি
-
ব্যাট ধরতেই জানেন না! দিব্যি খেলছেন কোটি টাকার লিগে, কার ক্ষমতাবলে সুযোগ দেব চৌধুরীকে?
-
৯ দিনের যমে-মানুষের লড়াই! গোঘাটে সাপের কামড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর
-
নিগ্রহের অভিযোগ জানাতে গিয়ে ফের হেনস্তা! ভরা রাস্তায় মহিলাকে নির্যাতনে অভিযুক্ত তৃণমূল নেতা