দ্বিতীয়দফার ভোট আগামী বুধবার। প্রথমদফার মতোই দ্বিতীয়দফার নির্বাচনও অবাধ এবং শান্তিপূর্ণ করাতে মরিয়া কমিশন। কিন্তু এরমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। বিশেষ করে গত কয়েকদিনে উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়। আর তাই নির্বাচনের কয়েক ঘণ্টা আগে আরও কড়া নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পুলিশি ধরপাকড়। পুরনো অপরাধের রেকর্ড রয়েছে এমন ২৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের একাধিক এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ২৪৬ জন ছাড়াও গত কয়েকঘণ্টায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতারের সংখ্যা ধরলে প্রায় তিন শতাধিক দুষ্কৃতীদেরকে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে কমিশনের যুক্তি, শান্তিপূর্ণ নির্বাচন করাতেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই বিষয়ে আরও খবর
উল্লেখ্য, নির্বাচনের মুখে ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে বিপুল বোমা উদ্ধার করেছে পুলিশ। গত তিন দিনে প্রায় শতাধিক বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। তদন্তে আজ, সোমবার সকালে ভাঙড়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র একটি টিম। বিভিন্ন এলাকায় বোমা উদ্ধারের কাজ খতিয়ে দেখেন। ঘটনার সঙ্গে কারা যুক্ত সে ব্যাপারেও কলকাতা পুলিশের থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। বোমা উদ্ধারের ঘটনায় কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করায় আতঙ্ক বেড়েছে বিভিন্ন এলাকায়।
নির্বাচনের মুখে ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে বিপুল বোমা উদ্ধার করেছে পুলিশ। গত তিন দিনে প্রায় শতাধিক বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। তদন্তে আজ, সোমবার সকালে ভাঙড়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র একটি টিম।
যদিও এহেন নির্দেশ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। শাসকদলের দাবি, ভাঙড়ের বিভিন্ন এলাকায় এসে এনআইএ সাধারণ মানুষকে হয়রানি করছে। নির্বাচনে বিরোধীদের সুবিধা দিতেই এহেন পদক্ষেপ বলেও দাবি। শুধু এনআইএ নয়, ভোটের আগে বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনও। চলছে পুলিশ পিকেটিংও।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ডিলিমিটেশন বিলে সমর্থন ঘোষণা আরও এক দলের, ক্রমে ‘জাদু সংখ্যা’র দিকে এগোচ্ছেন মোদি-শাহ?
-
অরুণাচলে ‘ড্রাগনের’ কুনজর, নয়া মানচিত্রে এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদল দিল্লির
-
বায়ুসেনার প্রথম মহিলা ‘টপ গান’ পাইলট, ইতিহাস গড়লেন স্কোয়াড্রন লিডার ভাবনা কান্থ
-
ভারতের আগে বিদেশে ‘রামায়ণ’ রিলিজ, ‘এত টাকার লোভ?’, রণবীরের ছবি মুক্তি নিয়ে বিতর্ক তুঙ্গে
-
শ্রীলঙ্কা সিরিজের আগে ফের ধাক্কা ভারতের, এবার চোটের জন্য ছিটকে গেলেন তারকা ব্যাটার



