Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Sai Sudharsan

শ্রীলঙ্কা সিরিজের আগে ফের ধাক্কা ভারতের, এবার চোটের জন্য ছিটকে গেলেন তারকা ব্যাটার

জশপ্রীত বুমরাহ, ওয়াংশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, হর্ষিত রানার পর এবার আরও এক তারকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৭:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৭:০৫

options
link
শ্রীলঙ্কা সিরিজের আগে ফের ধাক্কা ভারতের, এবার চোটের জন্য ছিটকে গেলেন তারকা ব্যাটার zoom
ফাইল ছবি।
Advertisement

শ্রীলঙ্কা সফরের আগে চোট আঘাত যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের। জশপ্রীত বুমরাহ, ওয়াংশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, হর্ষিত রানার পর এবার চোটের জন্য ছিটকে গেলেন ব্যাটার সাই সুদর্শন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এ দলের সফরে গিয়ে পায়ের আঙুলে চোট পেয়েছিলেন সুদর্শন। তারপর থেকেই তিনি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে শুশ্রূষা নিচ্ছিলেন।

শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে থেকেই চোটের তালিকায় রয়েছেন বুমরাহ-সুদর্শন। দল ঘোষণার সময় বলে দেওয়া হয়েছিল, তাঁদের খেলার বিষয়টি নির্ভর করছে সিওই-র ফিট সার্টিফিকেটের উপর। গত ৪ আগস্ট ভারতীয় দল যখন শ্রীলঙ্কায় উড়ে গেল তখনও সুদর্শন ফিট সার্টিকেট পাননি। দলের সঙ্গে তাঁকে পাঠানোও হয়নি। শনিবারই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এদিনও ফিটনেস সার্টিফিকেট পেলেন না ওই বাঁহাতি ব্যাটার।

Advertisement
Sai Sudarshan got runs with help of yashasvi Jaiswal
ফাইল ছবি।

সূত্রের খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে পাওয়া যাবে না সুদর্শনকে। দ্রুত তাঁর পরিবর্ত ঘোষণা করবে বোর্ড। তাঁর পরিবর্ত হিসাবে সরফরাজ খান এবং শেখ রশিদের কথা ভাবা হচ্ছে বলে খবর। দু’জনেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করছেন। প্রথম একাদশে সুদর্শনের জায়গায় যে দেবদত্ত পাড়িক্কল সেটা নিশ্চিত। শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও তিনি সেঞ্চুরি পেয়েছেন।

বস্তুত, সুদর্শনের পুরো চোটপর্ব নিয়েই নাটক হয়েছে। যেমনটা হয়েছিল যশপ্রীত বুমরাহর ক্ষেত্রে। বেঙ্গালুরুর ‘সিওই’ (সেন্টার অফ এক্সেলেন্স) ফিট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন তারকা পেসার। হাঁটুর চোটের জন্যই। এর আগে হর্ষিত রানাকে ফিট ঘোষণা করে সিওই। কিন্তু দু’ম্যাচ খেলার পর তিনিও ফের চোট পান। ফলে বেশ ভালোমতোই বিতর্কে জড়িয়েছে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স। তাই সাই সুদর্শনকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বোর্ডের মেডিক্যাল টিম। 

এদিকে শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নামলেন না নিয়মিত অধিনায়ক শুভমান গিল। বৃহস্পতিবার পুরোদমে প্রস্তুতিতে নামে ভারতীয় দল। নেটে ব্যাটিংয়ের সময় একটি বল গিয়ে লাগে গিলের বুড়ো আঙুলে। শুশ্রূষার পর অবশ্য আবার ব্যাট হাতে অনুশীলনে ফেরেন ভারত অধিনায়ক। কিন্তু অনুশীলন ম্যাচে তিনি খেলেননি। তবে প্রথম টেস্টে তাঁর খেলা নিয়ে আপাতত সংশয় নেই। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.