Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Pakistan Cricket

তথ্য ভাঁড়িয়ে ভিসার আবেদন! ২ বছর নিষিদ্ধ পাকিস্তানের উঠতি ক্রিকেটার হামজা

পাশাপাশি ১০ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে পাকিস্তানের ক্রিকেটারকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৩:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৩:২১

options
link
তথ্য ভাঁড়িয়ে ভিসার আবেদন! ২ বছর নিষিদ্ধ পাকিস্তানের উঠতি ক্রিকেটার হামজা zoom
পাক ক্রিকেটার হামজা নজর। ফাইল ছবি
Advertisement

নিষেধাজ্ঞার কবলে পাক ক্রিকেটার। ২ বছর কোনও রকম ক্রিকেট খেলতে পারবেন না পাকিস্তানের উঠতি তারকা হামজা নজর। পাশাপাশি ১০ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে। জানা গিয়েছে ভিসা আবেদনের সময় বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তিনি। যে কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে নিষিদ্ধ করেছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু নিষেধাজ্ঞার জন্য আর খেলা হয়নি।

পাক ক্রিকেটের অন্যতম উঠতি তরুণ মুখ হামজা। ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে ভালো পারফর্ম করে নজরে এসেছেন। যে কারণে, তাঁকে জাতীয় দলের জন্যও ভাবা হচ্ছিল। সেখানেই যত গোলযোগ। পিসিবি’র খবর অনুযায়ী, ভিসা আবেদনের সময় হামজা ভুল ও অসম্পূর্ণ তথ্য দিয়েছিলেন। প্রয়োজনীয় অনেক কাগজপত্র জমা করতে পারেননি। বিষয়টি নজরে আসতেই তদন্ত শুরু করে পাক বোর্ড।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপরই ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয় হামজাকে। পাশাপাশি ১০ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে। যা ২৭ বছর বয়সি ক্রিকেটারের জন্য বড় ধাক্কা। কারণ আগামী ২ বছর ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারবেন না তিনি। ফলে ২ বছর পর তাঁকে সব নতুন করে শুরু করতে হবে। তবে হামজা কী ধরনের ভুল তথ্য দিয়েছেন বা গোপন করেছেন, তা জানায়নি পিসিবি।

সাম্প্রতিক সময়ে হামজা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। এখনও পর্যন্ত ১৬টি প্রথম শ্রেণির, ১৫টি লিস্ট ‘এ’ ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে ভিসাপ্রক্রিয়ায় এই কাণ্ডের পর সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.