Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
West Bengal Assembly Election

ভোট মিটতেই অশান্ত ভাটপাড়া, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! অভিযুক্ত বিজেপি

যদিও ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয় বলে পালটা দাবি স্থানীয় নেতৃত্বের।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৩:৩৯

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৩:৩৯

options
link
ভোট মিটতেই অশান্ত ভাটপাড়া, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! অভিযুক্ত বিজেপি zoom
রাতেই ঘটনাস্থলে যান সোমনাথ শ্যাম।

ফের অশান্ত ভাটপাড়া। দ্বিতীয়দফার ভোট (West Bengal Assembly Election) মিটতেই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, ঘটনাকে কেন্দ্র করে গুলি চলেছে বলেও অভিযোগ। আক্রান্ত ওই তৃণমূল নেতার নাম তাপস দাস। অভিযোগের তির বিজেপির দিকে। যা নিয়ে বুধবার রাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাটপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিকতরজা। জগদ্দলের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের অভিযোগ, এই ঘটনার সঙ্গে অর্জুন সিংয়ের ভাইপো এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তৃণমূল নেতার।

বুধবার রাজ্যে দ্বিতীয়দফার নির্বাচন ছিল। ৭ জেলার ১৪২ টি বিধানসভা আসনে নির্বাচন ছিল। ভোট ছিল ভাটপাড়া-সহ একাধিক আসনে। অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পর স্থানীয় ওই তৃণমূল নেতা তাপস দাস তাঁর বুথে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় কয়েকজন বিজেপিকর্মীর সঙ্গে বচসা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বচসা নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয় বলেও অভিযোগ। ঘটনায় গুরুতর জখম অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাপস দাসকে। পরে অবস্থার অবনতি হওয়ায় কামারহাটির সাগর দত্ত হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পর স্থানীয় ওই তৃণমূল নেতা তাপস দাস তাঁর বুথে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় কয়েকজন বিজেপিকর্মীর সঙ্গে বচসা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বচসা নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয় বলেও অভিযোগ। ঘটনায় গুরুতর জখম অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাপস দাসকে।

এদিকে রাতেই ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান সোমনাথ শ্যাম। তাঁর অভিযোগ, কথা বলতে বলতেই হঠাত করেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাপস দাসকে মারধর শুরু করে। মারের আঘাতে মাটিতে পড়ে যান। কোনওরকমে পালানোর চেষ্টা করলে সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।” তৃণমূল নেতার অভিযোগ, দুই থেকে তিন রাউন্ড গুলি চালানো হয়। যদিও ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয় বলে পালটা দাবি স্থানীয় নেতৃত্বের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.