Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Police

ভোট বৈতরণীতে তৃণমূল ডুবে যেতেই আবির উড়িয়ে নাচল পুলিশের নিচুতলার কর্মীরা

ইতিমধ্যেই একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভাইরাল হওয়া ভিডিও'র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৯:০৬

options
link
ভোট বৈতরণীতে তৃণমূল ডুবে যেতেই আবির উড়িয়ে নাচল পুলিশের নিচুতলার কর্মীরা zoom
ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি।
Advertisement

উর্দিধারীদের মুখেই জয় শ্রী রাম স্লোগান! তাও আবার ফলপ্রকাশের দিনেই। একেবারে আবির মেখে শ্রী রামের নামে স্লোগান দিতে দেখা গিয়েছে পুলিশকে। এমনকী পদ্ম নিয়ে পুলিশ কর্মীদের দেখা গিয়েছে নাচতেও। তাহলে কি গৈরিক হয়ে গেল পুলিশ প্রশাসন! নাকি তৃণমূল সরকারের ক্ষোভের বহিঃপ্রকাশ পুলিশের নিচুতলার একাংশে? যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। ইতিমধ্যেই একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভাইরাল হওয়া ভিডিও’র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

কিন্তু কেন এমন পরিস্থিতি? ওয়াকিবহাল মহলের একাংশের মতে, পুলিশের অন্দরে মমতা জমানা নিয়ে রীতিমতো ক্ষোভ ছিল। গত কয়েক বছরে একাধিক সময় পুলিশকে আক্রান্ত হতে হয়েছে। এমনকী টেবিলের তলায় পর্যন্ত লুকোতে হয়েছে। মনে করা হচ্ছে, সরাসরি মুখ না খুললেও এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ছিল পুলিশের একাংশ। এখানেই শেষ নয়, দিনের পর দিন অতিরিক্ত ডিউটি কিংবা বদলির ক্ষেত্রে বাদবিচার নিয়েও নিচুতলার কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছিল। এর সঙ্গে বারাকের পরিস্থিতি, থানাগুলির মান উন্নয়ন নিয়ে চাপা ক্ষোভ তো আছেই। সর্বোপরি ডিএ না পাওয়ায় পুলিশের সব অংশেই ছিল ক্ষোভ। অনেকেই মনে করছেন, যার প্রতিফলন ভোটের সময় পুলিশের ব্যবহারেই প্রকাশ পেয়েছে। যা ফলপ্রকাশের পর একেবারে খুল্লমখুল্লা চেহারা নিয়েছে। আর এর মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে ক্ষোভের পরিমাণ কতটা তীব্র হয়ে উঠেছিল।

Advertisement

ভোটের দিন একাধিক জায়গায় পুলিশকে একেবারে ‘দাবাং’ মেজাজে দেখা গিয়েছে। রেয়াত করা হয়নি তৃণমূলের কোনও প্রভাবশালীকেই। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতে দেখা গিয়েছে। এদিকে পুলিশের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে গিয়ে বারবার পুলিশের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া।

নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্মীর কথায়, অনেক ক্ষেত্রেই রাজনৈতিক চাপের মধ্যে থেকে কাজ করতে হয়েছে। চুপ থাকতে হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া প্রয়োজন ছিল। ওয়েলফেয়ার কমিটি নিয়েও ক্ষোভ রয়েছে পুলিশের নিচুতলার কর্মীদের। এপ্রসঙ্গে এক কর্মীর কথায়, ওয়েলফেয়ার কমিটি ছিল গোদের উপর বিষ ফোঁড়ার মতো। এই সংগঠনের সঙ্গে যুক্ত না থাকলে বিভিন্ন মানসিক চাপ সহ্য করতে হয়েছে। উল্লেখ্য, সোমবার থেকেই তালাবন্ধ অবস্থায় রয়েছে ওয়েলফেয়ার কমিটির ঘর। এমনকী এই কমিটি বন্ধের দাবিতে আজ, মঙ্গলবার বিক্ষোভও দেখান পুলিশের একাংশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.