রাজ্যে বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) আর মাসখানেক বাকি। তার আগে ফের রাজ্য পুলিশের একদফা রদবদল করা হল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে। বদলি করা হল জঙ্গিপুর, বসিরহাট ও আলিপুরদুয়ারের পুলিশ সুপারকে। চলতি মাসেই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে বদলি সংক্রান্ত নির্দেশের কথা জানানো হয়েছিল। তিন বছর ধরে কেউ কোনও পদে থাকলে, তাঁকে বদলি করতে হবে। বিডিও থেকে শুরু করে, মহকুমা শাসক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক থেকে জেলা প্রশাসনের কর্তাদের বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো তিন পুলিশ জেলার এসপি-কে বদলি করা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন:
বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য জানিয়েছে, আলিপুরদুয়ারের পুলিশ সুপার কে উমেশ গণপতকে এসপি পদ থেকে সরিয়ে উত্তরবঙ্গের এসএসআইবি-র দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পদে থাকা অরিশ বিলাল বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হয়েছেন। বর্তমানে বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমানকে বদলি করে পাঠানো হয়েছে জঙ্গিপুরে। সেখানকার এসপির দায়িত্ব দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের নতুন এসপি হয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার কে উমেশ গণপতকে এসপি পদ থেকে সরিয়ে উত্তরবঙ্গের এসএসআইবি-র দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পদে থাকা অরিশ বিলাল বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হয়েছেন। বর্তমানে বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমানকে বদলি করে পাঠানো হয়েছে জঙ্গিপুরে। সেখানকার এসপির দায়িত্ব দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের নতুন এসপি হয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ।
এই বদলির মাঝে সবচেয়ে তাৎপর্যপূর্ণ জঙ্গিপুরের পুলিশ সুপার বদল। গত বছর ওয়াকফ আইনের বিরোধিতায় এই জঙ্গিপুরই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। অশান্তির মাঝে পড়ে জাফরাবাদে বাবা-ছেলের মৃত্যু হয়। তাঁরা ছিলেন হিন্দু পরিবারের সদস্য। তা নিয়ে গোটা রাজ্যে যথেষ্ট তোলপাড় পড়ে। সেসময়ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনে রদবদল করা হয়। বদলি হন পুলিশ সুপারও। তবে বছর ঘোরার আগেই ফের জঙ্গিপুরের এসপি বদল করা হল। ওয়াকিবহাল মহলের মত, শৃঙ্খলারক্ষার স্বার্থেই প্রশাসনের এই পদক্ষেপ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কোথায় শওকত? ছেলেকে আটক করে হন্যে হয়ে খুঁজছে এনআইএ! তল্লাশি ভাইয়ের বাড়িতেও
-
‘শত্রু দেশ’কে হারিয়ে এশিয়ার সেরা! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা, ভাইরাল ভিডিও
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
নিবেদিত


