সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে ঝাড়খণ্ডের চাঁইবাসার যুবকের কাহিনি। ৬ বছর বয়স নিখোঁজ হন, ১৪ বছর পর ঘরে ফিরে তিনি প্রমাণ করলেন পৃথিবী গোল! একটি বেসরকারি সংস্থার আন্তরিক উদ্যোগে সুদূর কেরলে হারিয়ে গিয়েও পরিবারের কাছে ফিরতে পারলেন চাঁইবাসার রাজা।
২০১২ সালের ঘটনা। ইটভাটার কাজে বাবার সঙ্গে হাওড়া যাওয়ার কথা ছিল তাঁর। কিন্ত স্টেশনের প্রবল ভিড় বাবার হাত ছেড়ে যায় রাজার। ভুল ট্রেন উঠে কেরলের এর্নাকুলামে পৌঁছে যান তিনি। এর পর সেই সময়ের হারিয়ে যাওয়া শিশুটিকে হেফাজতে নেয় রেলপুলিশ। তারাই একটি বেসরকারি সংস্থার হোমে থাকবার ব্যবস্থা করে তাঁর। রাজার পরিবার শুরুতে সন্ধান চালালেও এক সময় হাল ছেড়ে দেয়। কারণ এর মধ্যে পেরিয়ে গিয়েছে চোদ্দটি বছর। মিরাকেল ঘটে যায় কেরল শিশুকল্যাণ কমিটির দৌলতে।
আরও পড়ুন:
রাজার বাড়ি ঝড়খণ্ডের চাঁইবাসা, শিশুকল্যাণ কমিটিকে কেবল এটুকু তথ্যই দিয়েছিল এর্নাকুলামের বেসরকারি হোম। তারা ঝাড়খণ্ডের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে। সঙ্গে পাঠানো হয় রাজার ছবি ও ভিডিও। সাহায্য নেওয়া হয় সমাজমাধ্যমেরও। এতেই কাজ হয়। খোঁজ মেলে পশ্চিম সিংভূমের হরিমারা গ্রামের গোপ পরিবারের। ঝড়খণ্ডের সংস্থাটি পরিবারটির সঙ্গে যোগাযোগ করে সব কিছু জানায়। আনন্দে আপ্লুত হন রাজার মা। তিনি বলেন, “ছেলে যে বেঁচে আছে এটাই বড় পাওনা।” বাবা অবশ্য প্রয়াত হয়েছেন। প্রতিবেশী আত্মীয়রা বলছেন, এ যেন রামের চোদ্দ বছরের বনবাস কাটিয়ে ঘরে ফেরা! উল্লেখ্য, আরও দুই সন্তানকে রয়েছে দিনমজুর মায়ের। রাজাই বড় ছেলে।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা