সৌরভ মাজি, বর্ধমান: ভোটের ময়দান। প্রচারের লড়াই এখনও তেমনভাবে শুরু হয়নি। মনোনয়ন প্রক্রিয়া চলছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। সভা-সমিতি-মিছিল সেই অর্থে করছে না রাজনৈতিক দলগুলি। তবে বহু জায়গাতেই দেওয়াল লিখন শুরু হয়েছে। রবিবার পর্যন্ত সেখানেও প্রাধান্য শাসকদলের। সেটাই স্বাভাবিক। তবে আগের মতো এবারও ছড়ার প্রাধান্য দেখা যাচ্ছে দেওয়াল লিখনে। গত বিধানসভা ভোটের লড়াই জমিয়ে দিয়েছিলেন ছড়াকাররা। এবার পঞ্চায়েত ভোটেও ছড়াকারদের ভালই চাহিদা রয়েছে। দেওয়ালেও রঙ-তুলিতে ফুটে উঠেছে চিত্তাকর্ষক ভোটের ছড়া।
[খাটিয়া বৈঠক দিয়ে জঙ্গলমহলে ভোট প্রচার শুরু তৃণমূলের]

পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্ষন্ত তৃণমূলের দেওয়াল লিখনই বেশি। বিরোধীদের নেই বললেই চলে, আর সেখানে বিজেপি থেকে সিপিএম, দুই দলকেই কটাক্ষ করে বার্তা দিয়েছে তৃণমূল। বিজেপি দুর্নীতি প্রতিরোধ করা নিয়ে কাক্ষ করা হয়েছে অনেক দেওয়ালে। কালনার খেলারমাঠ ১ নম্বর সংসদের দেওয়ালে তৃণমূলের ছড়া, ‘পাড়ায় পাড়ায় আওয়াজ তোলো, চৌকিদার বদলে ফেল’। পাশে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র। আবার সাম্প্রতিক কালে কোটি কোটি টাকা ব্যাঙ্ক ঋণ নিয়ে শোধ না করে কয়েকজন শিল্পপতির দেশ ছেড়ে যাওয়া নিয়েও বিজেপিকে ছড়ার মাধ্যমে সমালোচনা করে পাশের এলাকায় তৃণমূলের ছড়া, বিজেপির মানে জানুন, বি মানে ব্যাংক, জে মানে ঝাড়া, পি মানে পার্টি, বিজেপি= ব্যাংক ঝাড়া পার্টি।
[শান্তিপূর্ণ হোক পঞ্চায়েত ভোট, দামোদরের তীরে গানে গানে প্রচার বাউল পরিবারের]
আবার কোথাও তৃণমূল সরকারের উন্নয়নের বার্তা দিতেও দেওয়াল লিখনে ছড়া লেখা হয়েছে। দেওয়ালে তৃণমূলের প্রতীকের পাশে ছড়া, ‘ঝকঝকে রাস্তা, চকচকে আলো, জনগণ বলছে, মমতাই ভাল’। আবার একই ছড়াই তৃণমূল কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএমকে। তৃণমূলের প্রতীকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে লেখা হয়েছে, ‘পদ্মফুল শুকিয়ে গিয়েছে, মরচে ধরেছে কাস্তে, তৃণমূলকে ভোট দিয়ে, মানুষ চাইছে বাঁচতে’। আরও লেখা হয়েছে, ‘আপনার ভোট, আপনার রায়, বাংলার মানুষ উন্নয়ন চায়’।

বিক্ষিপ্তভাবে সিপিএমও ছড়া বানিয়েছে। তবে দেওয়াল মিলছে না। সিপিএমের তৈরি করা ছড়ার মধ্যে রয়েছে, ‘চাই না ক্লাবে ক্লাবে টাকা, ভবিষ্যৎ মোদের অন্ধকারে ঢাকা।’ আরও আছে। ‘আমার ভোট লালে, বাংলা যাবে বদলে’। এইসব ছড়া কখন দেওয়ালে ফুটবে তার প্রতীক্ষায় রয়েছে।
ছবি- মোহন সাহা
[ছেলের স্বপ্ন সফলে প্রতিবাদী সৌরভ চৌধুরির মা পঞ্চায়েতে প্রার্থী]
সর্বশেষ খবর
-
পুলিশি হস্তক্ষেপে দখলমুক্ত অনুব্রতর কার্যালয়, তৃণমূল নেতা বললেন…
-
‘সনাতন ধর্মকে দোষ দেবেন না’, রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় ফুঁসছেন অনুপম খের
-
দখলদারি-তোলাবাজিই ছিল পেশা, ‘দিদিগিরি’ চালিয়ে ধন কুবের! বিরোধীদের নিশানায় লাভলি
-
যোগীরাজ্যে উদ্ধার লক্ষ টাকার ভেজাল চা! এই ঘরোয়া টোটকায় বুঝে নিন চা আসল না নকল
-
স্রেফ কল রেকর্ড এবং হোটেলের বিলই পরকীয়া প্রমাণে যথেষ্ট! বলছে সুপ্রিম কোর্ট