অতুলচন্দ্র নাগ, ডোমকল: নির্বিঘ্নে করতে হবে নির্বাচনের কাজ। সেজন্য গোটা ডোমকল মহকুমার সব প্রশাসনিক দপ্তর সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। অফিস ঘরের মধ্যে কর্মচারীদের কাজকর্মই শুধু দেখার জন্য নয়, অফিসের বাইরেও নজর রাখা হচ্ছে। রানিনগর বিডিও অফিসের পিছনে বাঁশ বাগানেও লাগানো হয়েছে সিসিটিভি। কিন্তু কেন? আসলে নির্বাচন মানেই ডোমকলে উত্তাপ ছড়ায়। মনোনয়ন পর্ব থেকেই তা শুরু হয়। রক্ত ঝরে। তাই মনোনয়ন পর্ব থেকেই এবার সতর্ক প্রশাসন।
যাতে কেউ কোনও গন্ডগোল করে পার পেয়ে না যায়, তার জন্যই এই ব্যবস্থা। যে কেউ অফিস চত্বরের এলাকায় প্রবেশ করবেন আর সঙ্গে সঙ্গেই তিনি সিসিটিভির আওতায় চলে আসবেন। অফিস চত্বরে অথবা পাড়ার মোড়ে মোড়ে পর্যাপ্ত পুলিশ প্রহরা রয়েছে। অতিরিক্ত সতর্কতার জন্যই এই ব্যবস্থা বলে জানান ডোমকলের এসডিও তাহেরউজ্জামান। তিনি জানান, “নিরাপত্তার ব্যাপারে কোনও ফাঁক আমরা রাখতে চাই না। অফিস চত্বরে নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের সব রকম অবস্থা আমরা ক্যামেরাবন্দি করার ব্যবস্থা করেছি।”
[প্রার্থী দেওয়া না গেলে ভোট বয়কটের পথে কংগ্রেস, ইঙ্গিত অধীরের]
এমনিতেই ডোমকল, রানিনগর-১ ও ২ এবং জলঙ্গি ব্লকের সর্বত্র আগের থেকেই অফিসগুলিতে সিসিটিভি ছিল। এবার তা আরও বাড়ানো হয়েছে। আগের তুলনায় কোথাও দশটি, কোথাও আবার সাতটি অতিরিক্ত ক্যামেরা লাগানো হয়েছে। সঙ্গে থাকছে ভ্রাম্যমাণ টিভি ক্যামেরাও। ডোমকলের এসডিও অফিস চত্বরেও অতিরিক্ত ক্যামেরা লাগানো হয়েছে। সবটাই নির্বাচন কর্মসূচির নিরাপত্তার স্বার্থে।
এই প্রসঙ্গে আধিকারিকদের বক্তব্য, মনোনয়ন পর্ব যত এগোবে, ততই প্রশাসনিক দপ্তরগুলিতে ‘বহিরাগতদের’ আনাগোনা বাড়বে। শুরু হবে সংঘর্ষ। তাই আগে থেকেই এই ব্যবস্থা। যে যা করবে, তা সবই ক্যামেরায় ধরা থাকবে। ছবি দেখে পরে তাদের ধরা হবে।
এদিকে এদিন ডোমকল ব্লকে কোনও মনোনয়ন জমা পড়েনি। তাই ব্লক অফিসগুলোতে গিয়ে দেখা গেল মনোনয়নপত্র গ্রহণের জন্য টেবিল সাজিয়ে বসে আছেন আধিকারিকরা। সময় কাটানোর জন্য নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে গেম খেলে অথবা গান শুনে সময় কাটাচ্ছেন। কেউ আসেনি মনোনয়ন দিতে? জিজ্ঞেস করতেই রানিনগরের এক আধিকারিক জানালেন, দলগুলো তো এখনও প্রার্থী ঠিকই করে উঠতে পারেনি। মনোনয়ন করতে আসবে কী করে ?
[পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন শুরু, মহিলা প্রার্থী খুঁজতে বিপাকে বিরোধীরা]
সর্বশেষ খবর
-
ফিরল ২০১৪-র স্মৃতি! কলম্বিয়াকে হারিয়ে মেসিদের সামনে সুইজারল্যান্ড, শেষ আটে কার বিরুদ্ধে কে?
-
হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার! এফবিআইয়ের জালে ২৪
-
কলকাতায় বিজেপির পুরনো দপ্তরে শ্যামাপ্রসাদ মিউজিয়াম, থাকবে ব্যবহৃত জিনিস, লেখা-ছবি
-
শান্তিচুক্তি ভেঙে হরমুজে হামলা, আমেরিকার প্রত্যাঘাতে তছনছ ইরান! বাতিল তেল বিক্রির ছাড়পত্র
-
‘মেসিকে রাখতে এত কিছু, ট্রফিটাই দিয়ে দিক ফিফা’, আর্জেন্টিনার কাছে হেরে বিস্ফোরক মিশর কোচ