নিরুফা খাতুন: গত কয়েকদিন ধরেই তিলোত্তমাতেও অনুভূত হচ্ছে শীতের আমেজ। ভোর ও রাতে পথঘাট মুড়ছে কুয়াশা। তবে এই ঠান্ডায় মোটেই খুশি নন শীতপ্রেমীরা। এবার তাঁদের জন্য সুখবর দিল হাওয়া অফিস। জানা যাচ্ছে, সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রির ঘরে। দাপট দেখাবে উত্তুরে হাওয়াও। ফলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বুধবার থেকে ফের ধীরে ধীরে নামবে পারদ। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা। সপ্তাহান্তে কলকাতায় ১৫ ডিগ্রির নিচে নামতে পারে পারদ। পশ্চিমের জেলার বাসিন্দাদের জবুথবু করে দিতে পারে শীত। তাপমাত্রা নামতে পারে দশ ডিগ্রির নিচে। ঘন কুয়াশার সতর্কবার্তা মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপটে সড়ক পথে যান চলাচল ও বিমান পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা। দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে। এদিকে শৈত্য প্রবাহের পরিস্থিতি জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাডু, পণ্ডিচেরিতে। ঘন কুয়াশার দাপট হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরায়।
সর্বশেষ খবর
-
নাম ভুল থাকায় টিসি দিতে দেরি, স্কুলের স্টাফরুমে ঢুকে মহিলা অশিক্ষক কর্মীকে মার পড়ুয়াদের!
-
‘নাতির নাম তৈমুর, বন্দে মাতরম নিয়ে বলা আপনার শোভা পায় না’, শর্মিলাকে চরম তোপ শমীকের
-
বাঁধ ভেঙে বানভাসি ১৫ গ্রাম, নৌকাতেই আতঙ্কের দিন-রাত্রি শয়ে শয়ে মানুষের!
-
মুড়ি-মুড়কির মতো ‘দানধ্যান’, অন্নপূর্ণা বিক্ষোভে তৃণমূলকেই দুষলেন দিলীপ
-
আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে কলকাতাবাসীকে! রবিবার থেকে দুর্যোগের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে