Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬

বোর্ড গঠনের আগেই পঞ্চায়েত অফিসে চুরি, চাঞ্চল্য চন্দ্রকোনায়

নেপথ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল, অভিযোগ বিজেপির৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০১৮, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০১৮, ১৯:৩৬

options
link
বোর্ড গঠনের আগেই পঞ্চায়েত অফিসে চুরি, চাঞ্চল্য চন্দ্রকোনায় zoom
ছবি: সুকান্ত চক্রবর্তী

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: বোর্ড গঠন নিয়ে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি চলছে, তখন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় পঞ্চায়েত অফিসে চুরির ঘটনা ঘটল৷ রাতের অন্ধকারে দরজা ভেঙে ল্যাপটপ, ক্যামেরা, হার্ড ডিস্ক ও নগদ টাকা লুট করল দুষ্কৃতীরা৷ কিন্তু আশ্চর্যজনকভাবে পঞ্চায়েত প্রধানের ঘর থেকে কিছুই খোয়া যায়নি৷ ঘটনাচক্রে, এই পঞ্চায়েত এখনও বোর্ড গঠন হয়নি৷ ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা৷ এদিকে আবার পঞ্চায়েত দপ্তরে চুরির ঘটনাকে শাসকদলের অন্তর্দ্বন্দ্বের ফল বলে প্রচার করতে শুরু করেছে বিজেপি৷

[ বাংলাদেশ থেকে আনা একে ৪৭ দিয়ে আমডাঙায় হামলা: জ্যোতিপ্রিয় মল্লিক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মাংরুল গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে ছিল৷ এবারও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শাসকদলই৷ পঞ্চায়েতে বোর্ড গঠন অবশ্য এখনও হয়নি৷ পঞ্চায়েত অফিসে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য জড়িয়েছে৷ মাংরুল পঞ্চায়েতের অফিসটি দোতলা৷ মঙ্গলবার গভীর রাতে দরজার তালা ভেঙে পঞ্চায়েত অফিসে ঢোকে দুষ্কৃতীরা৷ প্রতিটি ঘরে তছনছ করেছে তারা৷ খোয়া গিয়েছে দুটি ল্যাপটপ, দুটি ক্যামেরা, হার্ড ডিস্ক ও নগদ আট হাজার টাকা৷ অথচ পঞ্চায়েত প্রধানের ঘর থেকে কিছুই চুরি যায়নি! এমনকী, বুধবার সকাল এগারোটা পর্যন্ত ঘরের কম্পিউটারটি চালু ছিল বলেই জানা গিয়েছে৷ প্রশ্ন উঠেছে, রাতভর পঞ্চায়েতে অফিসে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা৷ অথচ প্রধানের ঘরের দিকে কেন তাদের নজর পড়ল না? ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ বুধবার সকালে যখন মাংরুল পঞ্চায়েত অফিসে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ, তখন পুলিশকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা৷

স্থানীয় বিজেপি নেতা তরুণ কুমার দে-র অভিযোগ, শাসকদলের গোষ্ঠীকোন্দলের কারণেই বোর্ড গঠনের আগে পঞ্চায়েত অফিস চুরি হয়েছে৷ ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন৷ যদিও গোষ্ঠীকোন্দলের অভিযোগ মানতে নারাজ তৃণমূল স্থানীয় নেতৃত্বে৷ পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও অভিষেক মিশ্র৷

[ চুরি করতে এসে দামি আইসক্রিম খেয়ে গেল সিঁধেল চোর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.