গত কয়েকদিন ধরে কালিয়াচক কাণ্ডে উত্তাল গোটা বাংলা। জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে ঘটনার মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে (Mofakkerul Islam) গ্রেপ্তার করেছে পুলিশ। তারপর থেকেই চর্চায় ইটাহারে প্রভাবশালী হিসেবেই পরিচিত মোফাক্কেরুল। চলুন জেনে নেওয়া যাক তাঁর পরিচয়।
রায়গঞ্জ আদলতের বেশ কিছুদিন প্র্যাকটিস করেছেন মোফাক্কেরুল ইসলাম। কলকাতা হাই কোর্টেও একাধিক মামলা লড়েছেন তিনি। কাজের সূত্রে ঠিকানা তৈরি করেছিলেন কলকাতায়। শহরে তাঁর বাড়ি রয়েছে। আইনচর্চার পাশাপাশি রাজনীতিতেও আকর্ষণ ছিল মোফাক্কেরুলের। ২০২১ সালে ওসাদউদ্দিন ওয়েসি-র দল মিমের হয়ে ইটাহার আসন থেকে লড়াই করেন তিনি। ভোটবাক্সে বিশেষ প্রভাব ফেলতে পারেননি তিনি।
আরও পড়ুন:
উত্তর দিনাজপুরের ইটাহারের পোরসা হাটখোলার বাসিন্দা মোফাক্কেরুল ইসলাম (Mofakkerul Islam)। বয়স ৪০ বছর। পেশায় আইনজীবী। রায়গঞ্জ আদলতে বেশ কিছুদিন প্র্যাকটিস করেছেন তিনি। কলকাতা হাই কোর্টেও একাধিক মামলা লড়েছেন তিনি। কাজের সূত্রে ঠিকানা তৈরি করেছিলেন কলকাতায়। শহরে তাঁর বাড়ি রয়েছে। আইনচর্চার পাশাপাশি রাজনীতিতেও আকর্ষণ ছিল মোফাক্কেরুলের। ২০২১ সালে ওসাদউদ্দিন ওয়েসি-র দল মিমের হয়ে ইটাহার আসন থেকে লড়াই করেন তিনি। ভোটবাক্সে বিশেষ প্রভাব ফেলতে পারেননি তিনি। কিন্তু এলাকায় প্রবলভাবে জনপ্রিয় ছিলেন তিনি। সমাজমাধ্যমেও প্রবলভাবে জনপ্রিয়। গ্রেপ্তার হওয়ার পরই মোফাক্কেরুল সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘আপনারা ভালো থাকুন’। অর্থাৎ বুঝিয়ে দেন এই গ্রেপ্তারিতে বিন্দুমাত্র বিচলিত নন তিনি।
উল্লেখ্য, মালদহের মোথাবাড়ি কাণ্ডে মোফাক্কেরুলের বিরুদ্ধে জনতাকে উসকানি দেওয়া, অশান্তি সংগঠিত করার অভিযোগ ওঠে। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন। উত্তরবঙ্গের এডিজি কে জয়রামণ বলেন, “এই ঘটনায় ১৯টি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার ৩৫ জন। আমাদের কাছে খবর ছিল অভিযুক্ত মোফাক্কেরুল বাগডোগরা বিমানবন্দরে আছেন। তারপরই গ্রেপ্তার করা হয়।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুর্গাপুজোর শেষে হয় শ্রাদ্ধানুষ্ঠান! গুসকরার এই জমিদার বাড়িতে কেন দশমীতে হয় না ঘট বিসর্জন?
-
‘কমেন্ট ডিলিট করবেন না সলমন স্যার দেখুক,’ ভাইজানের টিমের উপর চটে লাল অমল মালিক
-
দীর্ঘ ব্যবহারে এয়ার ফ্রায়ারে জমছে তেল-দুর্গন্ধ, বাড়িতেই পরিষ্কার করুন এই ৩ উপায়ে
-
বিস্ফোরণেও এক চুল নড়বে না গাড়ি, ‘লাল ব্যানারে’ সুরক্ষিত জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার জওয়ান
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! মাথায় হাত ব্যবসায়ীদের