জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: স্বামীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্ত্রী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নেহেরু নগর এলাকায়। মৃত যুবকের নাম শংকর দে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, শংকর দে’র দু’টি বিয়ে। বহুদিন আগেই প্রথম পক্ষের স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর শ্যামা দে নামে এক মহিলার সঙ্গে বিয়ে হয় শংকরের। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি চলছিল। ক্রমশ তা বাড়তে বাড়তে চরম সীমায় পৌঁছয়। এমনও অভিযোগ, শ্যামা নাকি শংকরের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। পড়শিদের সঙ্গেও সদ্ভাব ছিল না শ্যামার। তার ব্যবহারের জন্যই তাকে এড়িয়ে চলত প্রতিবেশীরা।
[ আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীই পারবেন ঘরে ফেরাতে’, কাতর আবেদন মালয়েশিয়ায় আটক শ্রীরামপুরের দুটি পরিবারের ]
শুক্রবার রাতে শ্যামা ও শংকরের মধ্যে তুমুল ঝামেলা হয়। বচসা কিছুক্ষণের মধ্যেই চরমে পৌঁছয়। পড়শিরাও সেই আওয়াজ শুনেছিলেন। অভিযোগ, তারপরই শংকরের উপর আক্রমণ করেন শ্যামা। প্রথমে সে স্বামীর হাতের শিরা কেটে দেয় বলে অভিযোগ। তার পর গলায় ফাঁস দিয়ে খুন করে সে৷ এরপর শিরা কাটা ছুরি হাতে বনগাঁ থানায় হাজির হয় শ্যামা। পুলিশের কাছে গোটা ঘটনার কথা জানায়। তারপর আত্মসমর্পণ করে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। শংকরের বাড়ি থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও পড়ুন: করোনা সতর্কতার মাঝেও CAA’র সমর্থনে বাড়ি বাড়ি ঘুরে প্রচার, বিতর্কে বিজেপি ]
সর্বশেষ খবর
-
মূত্রনালিতে আটকে হেয়ার পিন! মুর্শিদাবাদ মেডিক্যালে নজিরবিহীন অস্ত্রোপচার বছর তেইশের যুবকের
-
মেয়ে ‘খুনি’, হৃদরোগে আক্রান্ত সিয়ার বাবা! মা বলছেন, ‘ওকে মৃত্যুদণ্ড দিক…’
-
দুর্যোগ কাটতেই তারাতলায় ফের উদ্ধারকাজ শুরু, নাইট ভিশন ক্যামেরায় চলছে তল্লাশি
-
‘৫ জন থাকলেও ধর্মতলায় যাব’, ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় ঘোষণা মমতার
-
সিএবিতে ফের নাটক! অ্যাপেক্স সদস্যের আচমকা ইস্তফা চাপ বাড়াল সহ-সভাপতির উপর