সম্যক খান, মেদিনীপুর: বিয়ের পনেরো দিন পেরনোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অধ্যাপক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের (Keshpur)। পরিবারের দাবি, অসুস্থতার কারণেই এই ঘটনা। নেপথ্যে অন্যকোনও কারণ লুকিয়ে রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম প্রতীম মাইতি। বছর তিরিশের ওই যুবক নাড়াজোল রাজ কলেজের অধ্যাপক। বছর খানেক আগেই চাকরি পান তিনি। স্বাভাবিকভাবেই বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে পরিবার। ম্যাট্রিমনিয়াল সাইটে শুরু হয় পাত্রীর খোঁজ। সেখান থেকেই এক তরুণীর সঙ্গে পরিচয় হয় প্রতীমের। পেশায় ইঞ্জিনিয়র ওই তরুণীর সঙ্গে ১৮ জানুয়ারি বিয়ে হয় প্রতীমের। পরিবারের দাবি, এদিন বাড়িতে থাকাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই অধ্যাপক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। সেখানকার ডাক্তাররা প্রতীমকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: শাহের জরুরি তলব, বিজেপি কোর কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন শুভেন্দু-রাজীব]
কিন্তু কী কারণে মৃত্যু হল প্রতীমের তা এখনও স্পষ্ট নয়। পরিবার মৃত্যুর পিছনে অসুস্থতার কথা বললেও পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই গোটা ছবি স্পষ্ট হবে।
[আরও পড়ুন: হলদিয়ায় মোদির অনুষ্ঠানে আমন্ত্রিত শিশির অধিকারী, দেব, দলবদলের আবহে জল্পনা তুঙ্গে]
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী