Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Belghoria

দিদিকে কুকথা! প্রতিবাদ করায় বোনের গলায় কোপ দুই যুবকের

তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১৩:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১৩:১০

options
link
দিদিকে কুকথা! প্রতিবাদ করায় বোনের গলায় কোপ দুই যুবকের zoom
দিদিকে অপমানের প্রতিবাদ করায় রাস্তায় ফেলে বোনকে কোপালো দুই যুবক। নিজস্ব চিত্র।

অর্ণব দাস, বারাকপুর: ফের প্রহৃত প্রতিবাদী! দিদিকে অপমানের প্রতিবাদ করায় রাস্তায় ফেলে বোনকে কোপালো দুই যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ায়। অভিযুক্তরা পলাতক। তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলা পিয়ালি মণ্ডল। শনিবার সন্ধেয় কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড টেক্সম্যাকো এলাকায় তিনি দিদি প্রিয়াঙ্কা মণ্ডলের বাড়িতে এসেছিলেন। প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর প্রতিবেশী দুই ভাই রাজা ও রাজু বাল্মিকী দীর্ঘদিনের অশান্তি। যখন তখন তারা প্রিয়াঙ্কাকে অপমান করতে বলে অভিযোগ। বোন পিয়ালী এই ঘটনার প্রতিবাদ করেছিলেন। গতকাল দিদির বাড়িতে ঢোকার সময়ই অভিযুক্ত দুই ভাই তাঁকে অকথ্য গালিগালাজ করে। কোনও জবাব দেননি পিয়ালী। বিপত্তি বাঁধে ফেরার সময়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, বাড়ি ফেরার পথে পিয়ালীর পথ আটকে দাঁড়ায় রাজা ও রাজু। গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এলাকাবাসী পিয়ালীকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা হয় তাঁর। এই সুযোগে দুই অভিযুক্ত চম্পট দেয়। আক্রান্ত মহিলার দাবি, এর আগেও এই ধরনের আক্রমণ চালিয়েছিল দুই ভাই। অভিযুক্তদের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন পিয়ালীল ও তাঁর পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দুই ভাই। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.