রঞ্জন মহাপাত্র, কাঁথি: পাথরের উপর পড়ে তরুণীর দেহ। পরনে শুধুমাত্র অন্তর্বাস। সাতসকালে মন্দারমণির চাঁদপুরে ছড়াল চাঞ্চল্য। কেউ ধর্ষণ করে খুনের পর দেহ ফেলে রেখে যেতে পারে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
সোমবার সকালে সমুদ্রসৈকতে ঘোরাফেরা করছিলেন পর্যটকরা। সেই সময় আচমকাই তাঁরা দেখেন মন্দারমণির চাঁদপুরের কাছে পাথরের উপর কিছু একটা পড়ে রয়েছে। এগিয়ে গেলে পর্যটকরা এক তরুণীর দেহ দেখতে পান। তিনি অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর শরীরে অন্তর্বাস ছাড়া আর কিছুই নেই।
[আরও পড়ুন: ব্যাটারি চালিত যান তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই কয়েকশো ই-রিক্সা, স্কুটি]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ওই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। ওই তরুণীকে ধর্ষণের পর কেউ খুন করে থাকতে পারে বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। সাতসকালে সমুদ্রসৈকতে তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত প্রায় সকলেই।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, ছেলেধরা আতঙ্কে কাঁটা জলপাইগুড়ি]
সর্বশেষ খবর
-
কেরিয়ারে ফ্লপের ফাঁড়া! আইনি জটিলতা, কলকাতায় এসে কালীঘাটে পুজো দিলেন টাইগার শ্রফ
-
মহালয়ায় ইডেনে মোদির অনুষ্ঠানের জন্য সরছে রনজির ম্যাচ! কী জানালেন সিএবি সভাপতি সৌরভ?
-
চাকদহে ৩ দুষ্কৃতীর সঙ্গে ব্যাঙ্কে ডাকাতি ২ কর্মীর, সাজা ঘোষণা আদালতের
-
বোটানিক্যাল গার্ডেনের নতুন আকর্ষণ, দৈত্যাকার শালুকপাতায় বসে ‘জয় রাইড’! চলবে কতদিন?
-
মেট্রোয় ঝাঁপ দিতে যান ছাত্রী! ফোনেই শুরু কাউন্সেলিং, জীবন বাঁচালেন অধ্যাপক