রাজা দাস, বালুরঘাট: নাবালিকা ছাত্রী ও তার মাকে মারধর করে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আক্রান্ত হয়ে মা ও মেয়ে দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এক যুবক-সহ তিন জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে আক্রান্তর পরিবার। জমি নিয়ে শরিকি বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা বলে জানা গিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার সোবরাসামপুর এলাকায় মঙ্গলবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে।
[এবছর পলাশহীন বসন্তোৎসব বিশ্বভারতীতে, শোভাযাত্রায় থাকবেন না উপাচার্যও]
জানা গিয়েছে, এদিন রাতে মা ও তাঁর বছর ষোলোর নাবালিকা মেয়ে বাড়িতে ছিলেন। সেই সময় পাশের ভিটেয় বসবাসকারী বাসিন্দা তথা শরিক দিলীপ বর্মনের সঙ্গে ওই মহিলার জমি নিয়ে বিবাদ শুরু হয়। অভিযোগ, এরপরেই দিলীপের মা এবং বোন মা ও মেয়ের ওপর চড়াও হয়। বচসা করতে করতে দিলীপ দশম শ্রেণির ওই ছাত্রী ও তার মাকে বেধড়ক মারধর করে। সেইসঙ্গে অভিযুক্ত মা ও মেয়ের শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। বিষয়টি দেখতে পেয়ে গ্রামবাসীর গিয়ে আক্রান্তদের উদ্ধার করেন। পড়শিরা আক্রান্ত মা ও মেয়েকে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করান। মঙ্গলবার রাতেই বালুরঘাট থানায় গিয়ে অভিযুক্ত দিলীপ ও তার মা, বোনের নামে অভিযোগ দায়ের করেছে আক্রান্তর পরিবার। আক্রান্তর দাদা জানান, জায়গা জমি দখল করতে দিলীপ ও তার পরিবারের লোকেরা মাঝেমধ্যেই তাঁদের সঙ্গে ঝামেলা করছে। সম্প্রতি এই ঝামেলা ও হুমকি বেড়ে গিয়েছিল। এদিন তিনি ও তাঁর বাবা বাড়ির বাইরে থাকার সুযোগে দিলীপ ও তার পরিবার বাড়িতে এসে ঝামেলা শুরু করে। সেই সুযোগেই তাঁর মা ও বোনকে মারধর, শ্লীলতাহানি করেছে অভিযুক্ত। উল্লেখ্য অভিযুক্তদের মধ্যে একজন মহিলা সিভিক কর্মীও রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
[দীর্ঘতম প্রেমপত্র লিখে গিনেস বুকে নাম তুলতে চান বাংলার ‘মিস্টার ভ্যালেন্টাইন’]
সর্বশেষ খবর
-
রামমন্দিরে প্রণামী চুরি বিতর্কে চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত, ট্রাস্টের শীর্ষপদে এবার কে?
-
‘কাস্তেটা শান দিও বন্ধু’, উচ্ছেদ-বিরোধিতা বড় অস্ত্র! বর্ধমানে ফের চাঙ্গা হচ্ছে সিপিএম
-
ভিক্ষুর আত্মাহুতি, জন্মদিনে দলাইকে মোদির শুভেচ্ছা, দিল্লির ‘তিব্বত চালে’ চাপে চিন!
-
‘আমার বাচ্চার মতোই যেন কষ্ট পায় শয়তানরা…’, ফুঁসে উঠলেন বারুইপুরের নির্যাতিতার মা
-
ছাতা হারানোর রোগ? কীভাবে সামলাবেন বর্ষার সঙ্গীকে, রইল ৫ অব্যর্থ উপায়