অরূপ বসাক, মালবাজার: সরস্বতী পুজোর দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর পেরিয়েছে ৪ দিন। এখনও বেপাত্তা মালবাজারের মাল ব্লকের এক নাবালিকা ছাত্রী। পরিবারের অভিযোগ, অপহরণ করা হয়েছে তাঁদের মেয়েকে। নেপথ্যে প্রতিবেশী যুবক বলেই দাবি। ইতিমধ্যেই নাবালিকার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুছাপুর চাবাগানের বাসিন্দা ওই নাবালিকা। বয়স ১৫ বছর। স্থানীয় সূত্রে খবর, গত বুধবার অর্থাৎ সরস্বতী পুজোর দুপুরে ওই নাবালিকা বাড়ি থেকে বের হয়। এর পর আর ফেরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও লাভ হয়নি। এর পরই পুলিশের দ্বারস্থ হয় ওই নাবালিকার পরিবার। নাবালিকার মায়ের অভিযোগের তির প্রতিবেশী যুবক বিশ্বজিৎ কাসুবার দিকে।
[আরও পড়ুন: সারদা দেবীকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট, তথাগতর তোপে অস্বস্তিতে বঙ্গ বিজেপি]
কী অভিযোগ নাবালিকার মায়ের? তিনি বলেন, তাঁর স্বামী নেই। মেয়েকে নিয়ে একাই থাকেন। সরস্বতী পুজোর দিন প্রতিবেশী যুবক বিশ্বজিতের সঙ্গে নাকি দেখা গিয়েছিল তাঁর মেয়েকে। তাঁর অভিযোগ, বিশ্বজিৎই নাকি তাঁর মেয়েকে অপহরণ করেছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে মালবাজার থানার আইসি সমীর তামাং বলেন, “অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত চলছে।”
সর্বশেষ খবর
-
উদয়নের জামিনে আপত্তি নেই! বিচারকের সামনেই বয়ান বদলে কী বললেন অভিযোগকারী?
-
বঙ্গে চালু ‘কৃষি সখী’ প্রকল্প! মহিলাদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ, কীভাবে হবে কাজ?
-
বাংলার তাঁতে ‘বন্দে মাতরম’, শাড়িতে দেশপ্রেমের গল্প বুনলেন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত শিল্পী
-
৮০তম স্বাধীনতা দিবসে মন্মথপুরে ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সম্মানিত গ্রামের পুজো কমিটি
-
জন্মের পরই সদ্যোজাতর মুখ দেখালেন, কার মতো দেখতে হল পূজার দ্বিতীয় সন্তান?