Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Kharagpur

‘অভিসারে’ গিয়ে লজেই রহস্যমৃত্যু খড়গপুরের শিক্ষিকার! হাসপাতালে প্রেমিক

নিহত ওই শিক্ষিকার স্বামী পেশায় ইঞ্জিনিয়ার। তাঁর সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৯:৩১

link
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৯:৩১

options
link
‘অভিসারে’ গিয়ে লজেই রহস্যমৃত্যু খড়গপুরের শিক্ষিকার! হাসপাতালে প্রেমিক zoom
ফুটবলারের বিরুদ্ধেই এবার গার্হস্থ্য হিংসা এবং খুনের বিস্ফোরক উঠল। প্রতীকী ছবি।
Advertisement

‘অভিসারে’ গিয়ে লজেই রহস্যমৃত্যু খড়্গপুরের শিক্ষিকার! অসুস্থ অবস্থায় উদ্ধার তাঁর প্রেমিক। তিনি বর্তমানে ভর্তি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের রেলশহর খড়গপুরের গোলবাজার ৭ নম্বর এলাকা। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ জানিয়েছে ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

মৃতা শুভাঙ্গী মাহেশ্বরী। বছর একত্রিশের ওই তরুণী পেশায় শিক্ষিকা। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। তবে কর্মসূত্রে খড়গপুরে থাকতেন। আইআইটি চত্বরে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকা। তাঁর স্বামী পেশায় ইঞ্জিনিয়ার। খড়গপুরের গোলবাজার ৭ নম্বর এলাকার লজ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধার হয় প্রেমিকেরও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর পেয়ে বৃহস্পতিবার রাতে খড়গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেই একসঙ্গে বিষাক্ত কিছু পান করেছিলেন। লজ মালিক জানিয়েছেন বৃহস্পতিবার সকালে প্রথমে যুবক পৌঁছে একটি ঘর ভাড়া করেন। পরে শিক্ষিকা পৌঁছন। উদ্ধার করা হয়েছে শিক্ষিকার প্রেমিককে। তিনি বর্তমানে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, যুবকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক শিক্ষিকার। কিন্তু তারপরেও কেন ইঞ্জিনিয়ারকে কেন বিয়ে করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্পর্কের টানাপোড়েনে খুন নাকি ঘটনার নেপথ্যে অন্য কিছু, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মৃতার স্বামীর সঙ্গে কোনও অশান্তি ছিল কিনা, তাও পুলিশ জানার চেষ্টা করছে। তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেই খবর। হাসপাতালে চিকিৎসাধীন যুবক সুস্থ হওয়ার পর তাঁর সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। তাতে রহস্যের জট খুলবে বলেই মনে করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.