নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: নিজের স্ত্রীকে সন্দেহের বশে খুন করে বাড়ির উঠোনে পুঁতে দিল স্বামী৷ ঠান্ডা মাথায় খুনের পর নিজে বাড়িওয়ালাকে ফোনে স্ত্রীকে খুনের কথা কবুলও করেছে সে৷ পাশাপাশি থানায় গিয়ে আত্মসমর্পণ করবে বলেও জানিয়েছে৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানা এলাকার বেনাচিতির উত্তরপল্লিতে৷
[মনুয়ার বায়নায় ক্রমশ ফতুর হতে থাকেন স্বামী অনুপম]
অভিযুক্ত শেখ হায়দারের বাড়ি বীরভূমের নানুরে৷ বেনাচিতির উত্তরপল্লির বাসিন্দা তরুণ রায়ের বাড়িতে ভাড়া থাকতেন সে তার স্ত্রী রিনা বেগম৷ দীর্ঘ চোদ্দো বছর ধরে ভাড়া ছিলেন দু’জনে৷ প্রতিবেশীদের কথায়, পেশায় রাজমিস্ত্রি হায়দার তার স্ত্রী রিনা বেগমকে সন্দেহ করত৷ এ নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই সাংসারিক অশান্তি লেগে থাকত৷ অভিযোগ, সেই সন্দেহের বশেই গত বুধবার রাতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে হায়দার৷ তারপর ঠান্ডা মাথায় বাড়ির উঠোনে পুঁতে দেয় মৃতদেহ৷ সেইসময় নিজের ছেলে ও মেয়েকে কীর্ণাহারে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিল হায়দার৷
[উত্তরে বৃষ্টির স্বস্তি, দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ]
ঘটনার পর থেকেই পলাতক ছিল হায়দার৷ কিন্তু গত বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক তরুণ রায়কে ফোনে হায়দার নিজেই স্ত্রীকে খুন করে বাড়ির উঠানে পুঁতে রাখার কথা জানায়৷ সেইসঙ্গে নিজেই খুনের কথা স্বীকার করে দুর্গাপুর থানায় আত্মসমর্পণ করবে বলেও জানায় হায়দার৷ ফোনে ভাড়াটের এই নৃশংসতার কথা শুনে স্তম্ভিত তরুণবাবু দুর্গাপুর থানায় যোগাযোগ করেন৷ শুক্রবার সকালে দুর্গাপুর থানার পুলিশ তরুণবাবুর বাড়ির উঠানের মাটি খুঁড়ে হায়দারের স্ত্রী রিনা বেগমের দেহ উদ্ধার করে৷ বাড়ির মালিক তরুণ রায় থানায় পুরো ঘটনার লিখিত বিবরণ জমা দিয়েছেন৷ মৃতার মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে৷
[হাসপাতালে নিয়ে যেতে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেন না এই ট্যাক্সিচালক]
পুলিশের প্রাথমিক অনুমান, হায়দার স্ত্রীকে প্রথমে মাথায় আঘাত করে পরে মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করেছে৷ যেখান থেকে রিনা বেগমের দেহ উদ্ধার হয়েছে সেখানে একটি রক্তমাখা ছুরি, একটি শাবল, লু্ঙ্গি ও বোরখাও উদ্ধার করেছে পুলিশ৷ নৃশংস এই খুনের ঘটনা ঘিরে বেনাচিতি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
‘চোরে চোরে ভায়রাভাই’, কুম্ভমেলার সময় সর্বাধিক চুরি রাম মন্দিরে! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
‘গ্রেপ্তারির পরোয়া করি না’, ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে পুলিশের তলব পেয়েও স্বমেজাজে হুমায়ুন
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, ৮ জুলাই ফের অভিষেককে তলব বিধাননগর আদালতের
-
দ্য ব্রাজিলিয়ান জব… জিতেও নিস্পৃহ আন্সেলোত্তি, জোগো বোনিতোয় রিয়াল ‘ডিএনএ’ মেশাচ্ছেন কার্লো
-
বাংলাদেশে পুরোহিতকে কোপাল দুষ্কৃতীরা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি