Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬

মহিলাকে ধর্ষণ করে খুন! ঘর থেকে উদ্ধার অর্ধনগ্ন দেহ

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০১৯, ১৩:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০১৯, ১৩:২৭

options
link
মহিলাকে ধর্ষণ করে খুন! ঘর থেকে উদ্ধার অর্ধনগ্ন দেহ zoom
Advertisement

শঙ্কর রায়, রায়গঞ্জ: চল্লিশোর্ধ্ব এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সোহারই মোড়ে কুলিক পক্ষীনিবাস সংলগ্ন এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

রায়গঞ্জের  সোহারই মোড়ের নেতাজিপল্লি এলাকা থাকতেন আটচল্লিশের ওই মহিলা। জানা গিয়েছে, বুধবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ খেয়েদেয়ে শুতে যান তিনি। অভিযোগ, কিছুক্ষণ পর মদ্যপ অবস্থা দরজা ভেঙে ঘরে ঢোকে অজ্ঞাতপরিচয় এক যুবক। ওই মহিলাকে ধর্ষণ করে সে। বৃহস্পতিবার সকালে ঘর থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতদেহটি অর্ধনগ্ন ছিল। তাই ধর্ষণের আশঙ্কা আরও জোরালো হয়েছে। ওই মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোদপুরে শুটআউট, গুরুতর জখম তৃণমূলকর্মী ]

উত্তর দিনাজপুর পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ওই মহিলার দেহ পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তাঁর দেহের ময়নাতদন্ত হবে। তারপরই নিশ্চিত হওয়া যাবে ওই মহিলাকে সত্যিই ধর্ষণ করে খুন করা হয়েছে নাকি শুধুই খুন হয়েছেন ওই মহিলা।  জানা গিয়েছে, এর আগেও ওই মহিলার বাড়িতে হামলা চালিয়েছিল নেশাখোর অজ্ঞাতপরিচয় ওই যুবক। অভিযোগ, সেবার মৃতের পুত্রবধূকে ধর্ষণ করেছিল সে। পরিবারের তরফে জানানো হয়েছে, সেই সময় ঘটনাটি ধামাচাপা দিয়ে দেওয়া হয়।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বরযাত্রী বোঝাই গাড়ি, মৃত ৩ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.