Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Purba Bardhaman

প্রেমিকের সঙ্গে বিয়ের কয়েকমাস বাকি, আচমকা রহস্যমৃত্যু তরুণীর! হইচই গলসিতে

মৃত তরুণীর নাম কোয়েল আঁকুড়ে। তিনি গলসি থানার কুতরুকি গ্রামের বাসিন্দা। প্রায় বছর তিনেক ধরে আউশগ্রাম থানার অমরারগড়ের বাসিন্দা সুজয় বণিকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল।

সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ২০:২৮

link
সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ২০:২৮

options
link
প্রেমিকের সঙ্গে বিয়ের কয়েকমাস বাকি, আচমকা রহস্যমৃত্যু তরুণীর! হইচই গলসিতে zoom
মৃত তরুণী কোয়েল আঁকুড়ে। নিজস্ব চিত্র।
Advertisement

বিয়ে ঠিক হয়েছিল প্রেমিকের সঙ্গে। কয়েকমাস পরই চারহাত এক হওয়ার কথা। শুক্র সকালে বাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ। নিজের ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। জানা যাচ্ছে, হবু স্বামীর সঙ্গে ঝামেলা হওয়ায় আত্মঘাতী হয়েছেন তরুণী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসিতে। কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে সামান্য ঝামেলায় তরুণী কেন আত্মহত্যার পথ বেছে নিলেন তা নিয়ে ধোঁয়াশা। প্রশ্ন উঠছে, এমনকী হল যাতে চরম সিদ্ধান্ত নিতে হল? ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম কোয়েল আঁকুড়ে। বয়স ১৯ বছর। তিনি বর্ধমানের গলসি থানার কুতরুকি গ্রামের বাসিন্দা। প্রায় বছর তিনেক ধরে আউশগ্রাম থানার অমরারগড়ের বাসিন্দা সুজয় বণিকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে দুই পরিবার তা জানতে পারে। তবে আপত্তি করা হয়নি। দুই পরিবারের সম্মতিতে বিয়েও ঠিক হয়েছিল। কয়েকমাস মাস পর আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হওয়ার কথাও পাকা হয়েছিল। সম্পর্ক বিয়ে পর্যন্ত যাওয়ায় খুশি ছিলেন তরুণ ও তরুণী। তার মাঝেই তরুণী কেন আত্মহত্যা করলেন তা নিয়ে ধোঁয়াশা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সুজয়ের সঙ্গে কোয়েলের ফোনে বাগবিতণ্ডা হয়েছিল। শুক্রবার ভোরে কোয়েলের ভাই তাঁকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মনোমালিন্যের কারণেই কোয়েল এমনটা ঘটিয়েছে বলে মনে করছে মৃতের পরিবারের লোকজন। তবে অন্য কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খবর পেয়ে, মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র। পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। হবু বর ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.