সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মীকে ‘স্যর’ না ‘দাদা’ বলেছিলেন রোগী। সেই ‘অপরাধে’ মহিলাকে ঘণ্টার পর ঘণ্টা ওষুধের লাইনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যা নিয়ে সমালোচনা, ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন স্তরে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে পরে শোনা গিয়েছে, মহিলা শেষ পর্যন্ত হাসপাতালের ওই কর্মীকে ‘স্যর’ বলে ডাকেন। তাতেও মন গলেনি কর্মীর! উলটে ভিডিও করার ‘দায়ে’ তাঁর এক সহকর্মীকে মহিলার মোবাইলটি কেড়ে নেওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ডিভিওটিতে (ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন) দেখা গিয়েছে, সরকারি হাসপাতালের ওষুধের কাউন্টারের সামনে এক মহিলা বারবার ওষুধ চাইছেন। কিন্তু কাউন্টারে ওষুধ দেওয়ার দায়িত্বে থাকা ওই ব্যক্তি মহিলাকে পাশ কাটিয়ে অন্য রোগীদের ওষুধ দিয়ে যাচ্ছেন। রোগীর অভিযোগ, প্রায় দু’ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর ওই কর্মীকে তিনি ‘দাদা’ বলেছিলেন। তাতেই ‘রেগে লাল’ ওই কর্মী। ভুক্তভোগী মহিলার দাবি, ‘স্যর’ না বলে ‘দাদা’ বলায় ‘সবক’ শেখাতে ইচ্ছাকৃতভাবে তাঁকে ওষুধ না দিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে পরে শোনা গিয়েছে, মহিলা শেষ পর্যন্ত হাসপাতালের ওই কর্মীকে ‘স্যর’ বলে ডাকেন। তাতেও মন গলেনি কর্মীর! উলটে ভিডিও করার ‘দায়ে’ তাঁর এক সহকর্মীকে মহিলার মোবাইলটি কেড়ে নেওয়ার নির্দেশ দেন। এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই সমালোচনা হয় সর্বস্তরেই। অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে মহিলাকে ওষুধ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার