নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ‘যে রাঁধে, সে চুলও বাঁধে।’ এই প্রবাদবাক্য এবার সত্যি হতে চলেছে জলপাইগুড়ির করলাভ্যালি চা বাগানে। শুধু চা বাগানে কাজ করা নয়, এবার বাগানের রেশন ব্যবস্থাও চালাবেন মহিলা শ্রমিকরা। মঙ্গলবার করলাভ্যালি বাগানে মহিলা চা শ্রমিকদের স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত রেশন দোকানের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর কথায় শুধু রাজ্যে নয়, সারা দেশেই চা বলয়ে এই ধরনের উদ্যোগ এই প্রথম।
[চা বাগানের শ্রমিকদের জন্য সুখবর নিয়ে উত্তরবঙ্গে মমতা, বাড়ছে মজুরি]
এতদিন চা বাগানের গণবন্টন ব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকতেন বাগানের ম্যানেজাররা। কিন্তু হঠাৎ করে বাগান বন্ধ হয়ে বা অচলাবস্থা তৈরি হলে ভেঙে পড়ত চা বাগানের পুরো গণবণ্টন ব্যবস্থা। ফলে একদিকে বাগান বন্ধ হওয়ায় মজুরি মিলত না, আবার সরকারি রেশনও কম দামে পেতেন না চা শ্রমিকরা। তার জেরে চরম দুর্দশায় পড়তে হত শ্রমিকদের ও তাঁদের পরিবারের লোকজনের। এই সব সমস্যার কথা মাথায় রেখেই বাগানে মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে রেশন ব্যবস্থা পরিচালনার পরিকল্পনা নেয় রাজ্য সরকার।
খাদ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের ৩০০টি বাগানেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতিটি বাগানের জমিতেই সরকারি টাকায় তৈরি করা হচ্ছে রেশন দোকান। এবং রেশন মজুত রাখার গুদাম। প্রতিটি গুদাম এবং দোকান তৈরিতে খরচ হচ্ছে সাড়ে আট লক্ষ টাকা। মন্ত্রী জানান, শ্রমিক পরিবারগুলি এখান থেকে দু’টাকা মূল্যে চাল-সহ অন্যান্য রেশন সামগ্রী পাবেন। জলপাইগুড়ি জেলার ৮৭টি চা বাগানের মধ্যে ৫০টি বাগানে দোকান এবং গুদাম তৈরির কাজ শেষ। করলাভ্যালি চা বাগান দিয়ে যার সূচনা হয়ে গেল। মার্চের মধ্যেই বাকি বাগানগুলিতে এই ব্যবস্থা চালু করে দেওয়া হবে বলে খাদ্যমন্ত্রী জানিয়েছেন।
[আচমকা বন্ধ মালবাজারের সাইলি চা বাগান, কর্মহীন দেড় হাজার]
সর্বশেষ খবর
-
রাজ্যসভার ভোটপরীক্ষায় অঙ্কে ‘ফেল’ বিরোধীরা, ৮০ বিধায়ক নিয়েও কেন প্রার্থী দিতে পারবে না তৃণমূল?
-
ভারতে নাশকতার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি! উদ্ধার অস্ত্রশস্ত্র-পেট্রল বোমা
-
মার্কিন তারকার লাল কার্ড প্রত্যাহারে ফিফাকে ফোনের কথা স্বীকার ট্রাম্পের, ঠিক কী বলেছিলেন?
-
মানুষের চাকরি খাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা! এক লপ্তে ৪৮০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাইক্রোসফ্টের
-
বাবুই ঘাসের হস্তশিল্পে নতুন দিশা, শিল্পীদের দক্ষতা বাড়াতে ঝাড়গ্রামে ইউনেস্কোর প্রতিনিধি দল