Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি শিশিরপত্নী, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর ফোন সাংসদকে

বিকেলেই গায়ত্রী অধিকারীর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২০, ২২:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২০, ২২:০৬

options
link
অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি শিশিরপত্নী, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর ফোন সাংসদকে zoom
Advertisement

কৃষ্ণকুমার দাস: ঠান্ডা লেগে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হলেন তৃণমূল সাংসদ ও পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি শিশির অধিকারীর (Sisir Adhikary) স্ত্রী গায়ত্রী দেবী (৭১)। শ্বাসকষ্ট ও সর্দি নিয়ে বুধবার রাতে ডাঃ শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের অধীনে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি। রাতেই চিকিৎসা শুরুর পাশাপাশি তাঁর কোভিড পরীক্ষার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কাঁথিতে ফোন করেন শিশিরবাবুকে। গায়ত্রী অধিকারীর পাশাপাশি প্রবীণ সাংসদের শরীর ও স্বাস্থ্যের খবর নেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার বিকেলেই শিশিরপত্নীর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এদিন সন্ধ্যায় শিশিরবাবু জানান, “শ্বাসকষ্ট ও শারীরিক ওজনজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছে স্ত্রী। ফ্রিজের ঠান্ডা জল বেশি খেয়ে ফেলায় শরীর খারাপ হয়েছিল। এখন ভাল আছে, অনেকটাই সুস্থ। মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলার পর হাসপাতাল কর্তৃপক্ষকে গায়ত্রীর চিকিৎসায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন।” বুধবার বিকেল থেকে মায়ের অসুস্থতা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন রাজ্যের পরিবহণ ও সেচ-জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। কিন্তু এদিন শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় স্বস্তি ফিরেছে কাঁথির অধিকারী বাড়িতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘মন চাইছে মুক্ত আকাশে…’, ফেসবুক পোস্টে দলবদলের ইঙ্গিত তৃণমূল বিধায়কের? তুঙ্গে জল্পনা]

পূর্ণ লকডাউন থাকায় ইচ্ছা থাকলেও হাসপাতালে মায়ের কাছে এদিন পৌঁছাতে পারেননি আরেক পুত্র তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। রাতে ডাঃ শ্যামাশিস বন্দে্যাপাধ্যায় জানান,“গায়ত্রী অধিকারী এখন অনেকটাই সুস্থ। নিজের ঘরে হাটাচলা করছেন। তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ। ঠান্ডা লাগায় একটু শ্বাসকষ্ট শুরু হয়েছিল, সেটা অনেকটা স্বাভাবিক হয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.