অরূপ বসাক, মালবাজার: বিয়ের তোড়জোড় চলছিল জোরকদমে। কেনাকাটি, নিমন্ত্রণ সবই চলছিল। তবে আচমকাই ছন্দপতন। বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে সাপের ছোবলেই শেষ সব কিছু। প্রাণ পর্যন্ত দিতে হল যুবককে। মালবাজারের মাল ব্লকের মিনগ্নাস চা বাগানের ঘটনায় নেমেছে শোকের ছায়া।
মৃত যুবকের নাম সোমা মুন্ডা। বছর আঠাশের ওই যুবক মাল ব্লকের মিনগ্লাস চাবাগানের ভুট্টাবাড়ি ডিভিশনের বাসিন্দা। যুবকের বন্ধু বিমল বাগ বলেন, বৃহস্পতিবার রাতে নিজের বিয়ের নিমন্ত্রণ করতে চা বাগানের ভাদে লাইনে গিয়েছিলেন ওই যুবক। রাত ৮টা নাগাদ একটি বিষাক্ত সাপ তাঁর হাতে ছোবল মারে। যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করতে থাকেন। আশেপাশের লোকজন ছুটে আসে। রাতেই স্থানীয়দের তৎপরতায় ওই যুবককে মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতালেই চিকিৎসা চলছিল তাঁর। রাত তিনটে নাগাদ সব শেষ। যমে-মানুষে টানাটানির জেরে মৃত্যু হয় ওই যুবকের।
[আরও পড়ুন: জল্পনার অবসান, ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই]
মালবাজার বনদপ্তরের রেঞ্জার দীপেন সুব্বা বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। রাতেই মালবাজার বনদপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে। চা বাগানের শ্রমিক মহল্লা থেকে উদ্ধার করা হয় সাপটিকে। জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। শীত কমতেই ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে বিষাক্ত সাপের আনাগোনা বেড়েছে বলেই দাবি বনদপ্তরের কর্মীদের। তার ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কে প্রায় সকলেই।
যুবকের আকস্মিক মৃত্যুতে শোকে ভাসছে মালবাজারের মাল ব্লকের মিনগ্নাস চা বাগান। মন ভাল নেই কারও। পরিবার, প্রতিবেশীদের যেন কান্না বাঁধ মানছে না। সংসার গড়ার স্বপ্নও ভেঙে চুরমার ওই যুবকের হবু স্ত্রীর।
[আরও পড়ুন: ‘কমরেডের মেয়ের এই হাল!’, গোয়ার সৈকতে বিকিনি পরা ঊষসীকে দেখে কটাক্ষ নেটিজেনদের]
সর্বশেষ খবর
-
বিবাহিত মহিলার সঙ্গে প্রেম, ঘুমন্ত তাঁকেই নলি কেটে ‘খুন’, প্রমাণ লোপাটে দেহ টুকরো করলেন যুবক!
-
‘এখন মুখ বন্ধ রাখছি’, রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে চম্পতের খোলা চিঠিতে কীসের ইঙ্গিত?
-
তাজমহল আসলে ‘তেজো মহালয়’, উপাস্য ছিলেন শিব! কেন্দ্রের কাছে হলফনামা চাইল হাই কোর্ট
-
কৌতুকের মোড়কে পুলিশি ধরপাকড়! কেমন হল ‘প্রীতম অ্যান্ড পেদ্রো’?
-
ভরপুর প্রেম-যৌনতা, কিন্তু… কোন বিপদ লুকিয়ে নবপ্রজন্মের ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’ ডেটিংয়ে?