Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Youth injured in Raiganj shoot out case

গাড়ির হর্ন বাজানো নিয়ে বচসা, যুবককে ‘গুলি’ ডালখোলা পুরসভার উপ পুরপ্রধানের ভাইপোর

গুলিবিদ্ধ যুবককে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে ভরতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৩, ১৫:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৩, ১৫:৩৫

options
link
গাড়ির হর্ন বাজানো নিয়ে বচসা, যুবককে ‘গুলি’ ডালখোলা পুরসভার উপ পুরপ্রধানের ভাইপোর zoom

শংকরকুমার রায়, রায়গঞ্জ: গাড়ির হর্ন বাজানো ঘিরে বচসায় চলল গুলি। গুলিবিদ্ধ এক যুবক। গুলি চালানোর অভিযোগ ডালখোলা পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ আলমের ভাইপোর বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের ডালখোলা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ফরসরা এলাকার ঘটনা। বৃহস্পতিবার ভোরে গুলিবিদ্ধ যুবককে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে ভরতি করা হয়।

গুলিবিদ্ধ জখম পরিবার সূত্রে জানা গিয়েছে, গুলিতে জখম বছর বাইশের যুবকের নাম তৈবুর রহমান। বাড়ি বিহারের বাইসি থানার ডাকরা সংলগ্ন বাংড়া গ্রামে। পরিবার সূত্রে দাবি, বুধবার রাতে একটি গাড়িতে চেপে ফরসরায় মোমো খেতে গিয়েছিলেন। সে সময় গাড়ির হর্ন বাজানোয় অভিযুক্তরা প্রতিবাদ করলে দু’পক্ষের বচসা শুরু হয়। তারপর মারধর করে তাতেই স্থানীয় দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় ডালখোলা পুরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদের ভাইপো ও ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলেন তারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কোনও নোটিস পাইনি’, CBI তলব নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ সুজিত বসুর]

একটি গুলি গাড়িতে লাগে এবং ঘটনায় তৈবুর নামে ওই যুবকের হাতে গুলি লাগে। ডালখোলায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান আহতের পরিবার। ঘটনার তদন্তে পুলিশ। যদিও অভিযুক্তদের পক্ষে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ইসলামপুর পুলিশ সুপার যশপ্রীত সিংহ বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।”

[আরও পড়ুন: কলেজ ক্যাম্পাসে বসেই ‘মাদকে’ সুখটান! ভিডিও ভাইরাল হতেই বিড়ম্বনায় TMCP নেতা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.