সোশাল মিডিয়ায় বন্ধুত্ব। আর সেই সুযোগে বঙ্গকন্যাকে ধর্ষণের অভিযোগ। গুরগাঁওয়ের সেক্টর ৬৭-তে পাশবিক অত্যাচারের শিকার তরুণী। ওই যুবককে গ্রেপ্তার করা হয়। যদিও প্রভাব খাটিয়ে জামিনে মুক্তি পায় বলেই দাবি তরুণীর।
তরুণীর দাবি, সোশাল মিডিয়ায় ওই যুবকের সঙ্গে আলাপ হয়। গত ১৪ ফেব্রুয়ারি একটি হোটেলে তাঁরা দেখা করেন। অভিযোগ, সেখানেই মাদক মেশানো পানীয় খাইয়ে তাঁকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, ঘটনার পর তরুণীকে অকথ্য গালিগালাজ করা হয়। তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর গুরগাঁওয়ের সেক্টর ৬৫ থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। ভারতীয় ন্যায় সংহিতার ১৭২/২০৬, ৬৪(১)(এ) ধারায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেপ্তারও করা হয় তাকে।
আরও পড়ুন:
তবে তরুণীর দাবি, ওই যুবকের কাকা অত্যন্ত প্রভাবশালী। সেই প্রভাব খাটিয়ে জামিনে মুক্তি পায় অভিযুক্ত যুবক। জামিনে মুক্ত থাকাকালীন লাগাতার হুমকি দেওয়া হচ্ছে তরুণীকে। প্রমাণ লোপাটের আশঙ্কাও করছেন তিনি। লাগাতার হুমকির ফলে নতুন করে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। যদিও তাতে লাভ কিছু হবে বলে মনে করছেন না তিনি। দিনের পর দিন অত্যাচারের ফলে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত তরুণী। সুবিচারের দাবিতে সরব তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া