সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবককে খুন করার অভিযোগ উঠল মা, বোন ও স্ত্রীর বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নিরঞ্জন নগর এলাকায়৷ মৃত যুবকের নাম গোবিন্দ দাস৷ গোবিন্দর মা, বোন এবং স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, টাকার জন্য প্রায়ই বাড়িতে উৎপাত করত ওই যুবক৷ পরিবারের সদস্যদের নাকি মারধরও করত৷ রবিবার মদ্যপ অবস্থায় বাড়ি আসে গোবিন্দ৷ বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করে সে৷ বাবা দিতে মানা করায় চিৎকার চেঁচামেচি শুরু করে৷ মা, বোন ও স্ত্রীকে মারধর শুরু করে৷ নিজে আত্মহত্যা করারও হুমকি দেয়৷
অভিযোগ, মদ্যপ যুবকের অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁকে রুখতে পাল্টা মারধর শুরু করে মা, বোন ও স্ত্রী৷ তিন জনের মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোবিন্দর৷ ঘটনাস্থলে এসে পৌঁছায় শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ৷ তিন জনকে গ্রেফতার করা হয়৷ খুনের মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে৷
আরও পড়ুন –
রাজ্যে কাজ করতে গিয়ে কী পরিস্থিতিতে পড়তে হয় পুলিশকে?
কয়লা কেলেঙ্কারিতে জেরার মুখে প্রাক্তন সিবিআই কর্তা
ফেব্রুয়ারিতেই নতুন জেলা হচ্ছে কালিম্পং, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সর্বশেষ খবর
-
৩৩০০ কর্মী ছাঁটাই করবে উবের! চালকহীন গাড়ির পথেই হাঁটছে সংস্থা
-
কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, সোশাল মিডিয়ায় হিরণের নতুন পোস্টে ফের চর্চায় বিয়ে বিতর্ক
-
‘রক্ত-শোক ভোলার নয়’, বিয়ের আসরে মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘নীরব বিশ্ব’কে তোপ
-
প্রশাসনিক ভবনে বিক্ষোভে ‘না’, নোটিস প্রত্যাহারের দাবিতে উত্তেজনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
-
‘সংখ্যালঘু স্বাধীনতা রক্ষায় ব্যর্থ’, মাদ্রাসার জন্য মন্দির ভাঙায় পাকিস্তানকে তোপ ভারতের