সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ব্যাংক অফ বরোদা। অ্যাকিউজিশন অফিসার পদে কর্মী নিয়োগ করা হল। শূন্যপদ ৫০০।
আবেদনের শর্ত:
Advertisement
- যেকোনও শাখার স্নাতকরা আবেদন করতে পারেন।
- আবেদনকারীর যেকোনও বেসরকারি ব্যাংক/ ব্রোকিং ফার্মস/ সিকিউরিটি ফার্ম/ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে অন্তত ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: দেশের সেবায় ভারতীয় সেনার ‘অগ্নিবীর’ হতে চান? জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনের পদ্ধতি:
www.bankofbaroda.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ দিন:
আগামী ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের ফি:
- সাধারণ বা জেনারেল প্রার্থীদের ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে।
- তফসিলি জাতি, উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন প্রার্থীদের আবেদনের ফি ১০০ টাকা।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
- অনলাইনে পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
- ১০০ নম্বরের মোট ১০০টি প্রশ্ন থাকবে। সময় ৯০ মিনিট।
- রিজনিং, ইংরাজি ভাষা, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট, জেনারেল নলেজের উপরেই প্রশ্ন থাকবে।
- নেগেটিভ মার্কিং আছে।
- লিখিত পরীক্ষায় সফলরা অংশ নিতে পারবেন গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ, সাইকোমোট্রিক টেস্ট।
বিঃদ্রঃ-
- পরীক্ষা হবে কলকাতায়।
- ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল এবং জেরক্স কপি সঙ্গে রাখতে হবে।
[আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চান? জেনে নিন আবেদনের পদ্ধতি]
Advertisement
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব