সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। গ্রুপ ডি’র ৫০০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক অব বরোদা। কীভাবে আবেদন করবেন? আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী? মাসিক বেতন কত? প্রতিবেদন পড়ে জানুন খুঁটনাটি। তারপরই চটপট আবেদন করে ফেলুন।
মোট শূন্যপদ- ৫০০
পোস্ট- পিওন
মাসিক বেতন- ৩৭, ৮১৫ টাকা।
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা- মাধ্যমিক উত্তীর্ণ হওয়া আবশ্যক। তাহলেই আবেদন করতে পারবেন পিওন পদের জন্য।
আবেদনের পদ্ধতি- প্রথমে ব্যাঙ্ক অব বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে যান। সেখানে নিজের মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন। তারপর অনলাইনেই আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় নথি স্ক্যান করে তা আপলোড করুন। সব শেষে সাবমিট করুন। এরপর একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন। সেটি অবশ্যই যত্ন করে গুছিয়ে রাখবেন।
আবেদনের শেষ তারিখ- ৩০ মে, ২০২৫
নিয়োগের পদ্ধতি- আবেদনপত্র জমা করার পর লিখিত পরীক্ষা হবে। তাতে পাশ করলে পরবর্তী ধাপ।
**আবেদন করার আগে অবশ্যই ব্যাঙ্ক অব বরোদার সাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত পড়বেন। তারপরই আবদেন করবেন।
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?