Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
BSNL

শতাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বিএসএনএল, শেষ তারিখ কবে?

জেনে নিন আবেদনের পদ্ধতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৯:৩৬

options
link
শতাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বিএসএনএল, শেষ তারিখ কবে? zoom
ফাইল ছবি।

আপনি কি ইঞ্জিনিয়ারিং পাশ? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ১২০ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য।

মোট শূন্যপদ- ১২০

Advertisement

পদের নাম
সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি-টেলিকম- ৯৫
সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি-ফিন্যান্স- ২৫

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা

সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি-টেলিকম – ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশান-এর যে কোনও শাখায় ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।

সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি-ফিন্যান্স- সিএমএ অথবা সিএ পাশ হলে তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়স- ন্যূনতম ২১ বছর বছর বয়স হলে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।

আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের ফি বাবদ জমা দিতে হবে ২৫০০ টাকা। তপশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের দিতে হবে ১২৫০ টাকা।

আবেদনের পদ্ধতি- এই পদে আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য চলে যান www.externalexam.bsnl.co.in. – এ। সেখানে ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রার করুন। এরপর যাবতীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন।

আবেদনে শেষ তারিখ- ৭ মার্চ, ২০২৬।

নিয়োগের পদ্ধতি- প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। তাতে পাশ করলে নথি যাচাই ও শারীরিক পরীক্ষা হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.