সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। দেশজুড়ে প্রায় ২২ হাজার গ্রুপ ডি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল (Indian Railways Recruitment)। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিয়ে আবেদন করে ফেলুন এখনই।
মোট শূন্যপদ- ২১৯৯৭
আরও পড়ুন:
পদের নাম
১. পয়েন্টসম্যান
২. ট্র্যাক মেইনটেইনার
৩. অ্যাস্টিস্ট্যান্ড লোকো শেড
৪. সিগন্যাল ও টেলিকম বিভাগের কর্মী
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। কারিগরি পদের জন্য আইটিআই পাশ হতে হবে। NCVT অথবা SCVT সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
আবেদনের বয়সসামী- সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৩ বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবেন। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
বেতন- এই পদে নিযুক্তরা সপ্তম পে কমিশন অনুযায়ী ন্যূনতম ১৮ হাজার টাকা পাবেন। সর্বোচ্চ পেতে পাবেন ২৭ হাজার টাকা। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য প্রথমে rrbapply.gov.in-এ যান। সেখানে পাবেন ‘Apply’ অপশন। এরপর পাবেন, ‘Create an Account’। এরপর নিজের নম্বর ও ইমেল দিয়ে রেজিস্ট্রার করতে হবে। তারপর যাবতীয় নথি নিয়ে ফর্ম পূরণ করলেই আপনার কাজ শেষ।
আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। তপশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে আবেদন মূল্য ২৫০ টাকা।
আবেদনের শেষ তারিখ – ২ মার্চ, ২০২৬
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ
-
হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ চিকিৎসকের
-
বঙ্গভবনে ক্ষণিকের ‘সৌজন্য সাক্ষাতে’ই বদলাল রাজ্য রাজনীতির ভাগ্য! ঋতব্রতর আড়ালে কার হাত?