Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Eastern Railway invites online application for the posts of Group C against sports quota

ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে রেলে চাকরি, আবেদন করছেন তো?

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২১, ১৬:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২১, ১৬:২১

options
link
ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে রেলে চাকরি, আবেদন করছেন তো? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি রেলে চাকরি করার স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, পূর্ব রেলে (Eastern Railway) গ্রুপ সি বিভাগে স্পোর্টস কোটায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মোট শূন্যপদ ২১টি। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

Advertisement
  • উচ্চমাধ্যমিক পাশ হলে গ্রুপ সি লেভেল-২ এবং গ্রুপ সি লেভেল-৩ পদে আবেদন করা যেতে পারে।
  • গ্রুপ সি লেভেল-৪ এবং গ্রুপ সি লেভেল-৫ পদে আবেদনকারীদের অবশ্যই স্নাতক হতে হবে।
  • এছাড়াও ওয়াটার পোলো, বাস্কেটবল, কবাডি, সাঁতার, ব্যাটমিন্টন, ক্রিকেট, জিমন্যাস্টিক, শুটিংয়ের মধ্যে যেকোনও একটিতে দক্ষ হলে তবেই আবেদন করা যাবে।

[আরও পড়ুন: Govt Jobs 2021: রাজ্যে ৬ হাজারেরও বেশি নার্স নিয়োগ, আবেদন করতে ভুলবেন না]

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
https://er.indianrailways.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদন করার দিনক্ষণ:
আগামী ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য আগ্রহীদের https://er.indianrailways.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চান? জেনে নিন আবেদনের যাবতীয় খুঁটিনাটি]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.