Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
India Post

India Post GDS Recruitment 2022: উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে ভারতীয় ডাকবিভাগে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

বাংলায় মোট ১ হাজার ৯৬৩ জনকে নিয়োগ করা হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২২, ১৬:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২২, ১৬:৪৮

options
link
India Post GDS Recruitment 2022: উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে ভারতীয় ডাকবিভাগে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি উচ্চমাধ্যমিক পাশ? সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাকবিভাগ (India Post)। ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক পদে কর্মী নিয়োগ করা হবে। গোটা দেশে মোট শূন্যপদ ৩৮ হাজার ৯২৬। তার মধ্যে এই রাজ্যে মোট ১ হাজার ৯৬৩ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ জুনের মধ্যে আবেদন করতে হবে। তবে তার আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

আবেদনকারীর যোগ্যতা:

Advertisement
  • আগ্রহী প্রার্থীকে মাধ্যমিকে অঙ্ক এবং ইংরাজিতে পাশ হতে হবে।
  • এছাড়াও উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
  • আবেদনকারীকে স্থানীয় ভাষায় লিখতে, পড়তে, বলতে পারার দক্ষতা থাকা প্রয়োজন।
  • ডাকসেবক পদে আবেদনকারীর নিজস্ব সাইকেল অথবা মোটর বাইক থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফশিলি জাতি ও উপজাতির প্রার্থী ৫ বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের ১০ বছর বয়সে ছাড় দেওয়া হবে।

[আরও পড়ুন: কর্মপ্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে ৭৩৮ জন লাইব্রেরিয়ান নিয়োগের সিদ্ধান্ত নবান্নের]

আবেদনের ফি:
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে ব্যাংকে ১০০ টাকা জমা দিতে হবে। তবে তফশিলি জাতি, উপজাতি, বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন এবং মহিলাদের আবেদনের কোনও ফি লাগবে না।

আবেদনের পদ্ধতি:
https://indiapostgdsonline.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগামী ৫ জুন, ২০২২ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

এই শূন্যপদে আবেদনকারীকে অবশ্যই https://indiapostgdsonline.gov.in/ এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: ৬ বছর পর রাজ্যে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি দিল SSC]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.