সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী দেশের জন্য কিছু করতে চান? ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) যোগ দিতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, সিপাহী ফার্মা (Sepoy Pharma) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ মার্চের মধ্যে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতেই হবে।
২. ৫৫ শতাংশ নম্বর পেয়ে ডি ফার্মা পাশ হতে হবে।
৩. এছাড়াও আবেদনকারীকে স্টেট ফার্মেসি কাউন্সিল/ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ায় রেজিস্ট্রেশন থাকতে হবে।
শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৬০ সেন্টিমিটার।
ছাতি: ৭৭ সেন্টিমিটার।
[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে মোটা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদনের শর্ত]
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
শারীরিক মাপজোক এবং লিখিত পরীক্ষায় পাশ করলে এই শূন্যপদে নিয়োগ করা হবে।
আবেদনের পদ্ধতি:
http://joinindianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
এছাড়াও চাকরি সংক্রান্ত যেকোনও খুঁটিনাটি তথ্যের জন্য http://joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশে ইন্ডিয়ান অয়েলে মিলতে পারে চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]
সর্বশেষ খবর
-
হাই কোর্টে ধাক্কা টুলুর! খারিজ রক্ষাকবচের আর্জি, ‘মেঘের আড়ালে সব দেখছেন’, বললেন বিচারপতি
-
তৃণমূল আমলে ঘরছাড়া! গলসির বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে বিধায়কের দাবি, ভয় আউট, ভরসা ইন
-
২১ আগস্ট বরলক্ষ্মী পুজো, অর্থকষ্ট দূর করতে জানুন ব্রত পালনের সঠিক নিয়ম
-
খেলার ইচ্ছাই হারিয়েছিলেন, বাবার মৃত্যুর পর প্রথম গোল করে আবেগে ভাসলেন মেসি
-
নিটে সফল মুর্শিদাবাদের বিড়ি মহল্লার ১৮ জন! অভাবের মাঝে ডাক্তারির স্বপ্ন সত্যি হওয়ার পথে