Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Ramakrishna Math

কর্মই ধর্ম! বাগবাজার রামকৃষ্ণ মঠের বৃত্তিমূলক প্রশিক্ষণ, তরুণদের আত্মনির্ভর করাই লক্ষ্য

২০২৫–২৬ বর্ষের প্রশিক্ষণ ব্যাচের সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হল শনিবার মঠ প্রাঙ্গনে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৬:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৬:২৯

options
link
কর্মই ধর্ম! বাগবাজার রামকৃষ্ণ মঠের বৃত্তিমূলক প্রশিক্ষণ, তরুণদের আত্মনির্ভর করাই লক্ষ্য zoom
হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে যুবাদের কর্মসংস্থানের উপযোগী করে তোলাই লক্ষ্য। নিজস্ব চিত্র।
Advertisement

বেকার যুবক–যুবতীদের কর্মদক্ষ করে তুলে স্বনির্ভর জীবনের পথে এগিয়ে দিতে গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্সের আর্থিক সহায়তায় একাধিক বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে রামকৃষ্ণ মঠ, বাগবাজার–এর অধীন মা সারদা স্বনির্ভর কেন্দ্র। ২০২৫–২৬ বর্ষের প্রশিক্ষণ ব্যাচের সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হল শনিবার মঠ প্রাঙ্গনে।

এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ফ্লেবোটমি টেকনিশিয়ান, সেলাই মেশিন অপারেটর এবং ফিল্ড টেকনিশিয়ান– এসি ও অন্যান্য গৃহস্থালী যন্ত্রপাতি মেরামতির মতো চাহিদাসম্পন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়োজকদের মতে, শুধুমাত্র সার্টিফিকেট নয়, বাস্তবমুখী হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Now Bagbazar Ramakrishna Math aims to provide vocational training for youth
অনুষ্ঠানে ৯০ জন যোগ্য প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ৯০ জন যোগ্য প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারস এর ডিরেক্টর (ফাইনান্স) নিরঞ্জন ভালেরাও, বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ, জিআরএসই–এর ডেপুটি ম্যানেজার (এইচআর–সিএসআর) রবি সাহা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন ডিএমই দেবাশিস ভট্টাচার্য, স্বামী অভিন্নানন্দ প্রমুখ।

বক্তারা জানান, সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং বেকার যুবসমাজকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষেত্রে প্রবেশের উপযুক্ত করে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.