লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুন খবর। ডেপুটি লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কল্যাণী বিশ্ববিদ্যালয়। কীভাবে আবেদন করবেন? আবেদনের ন্যূনতম যোগ্যতা কী? শেষ তারিখই বা কবে? যাবতীয় খুঁটিনাটি তথ্য জেনে আবেদন করুন আজই।
সংস্থা- কল্যাণী বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন:
পদের নাম- ডেপুটি লাইব্রেরিয়ান
মোট শূন্যপদ- ১টি
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে। স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর থাকতেই হবে। এর পাশাপাশি পিএইচি করা থাকবে হবে। ৮ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
আবেদন মূল্য- সাধারণ ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে জমা দিতে হবে ২০০০ টাকা। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ফি শূন্য।
কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.klyuniv.ac.in অথবা kums.klyuniv.ac.in- এ যান। সেখানে গিয়ে যাবতীয় নথি আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৯ এপ্রিল ২০২৬, সন্ধ্যে ৬ টা।
বেতন- এই পদে নিযুক্ত হবে বেতন পাবেন ১ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা থেকে ২ লক্ষ ১৭ হাজার ১০০ টাকার মধ্যে।
আবেদনের পূর্বে অবশ্যই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখুন।
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের