সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকে চাকরির স্বপ্ন দেখছেন? সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India)। আগ্রহী প্রার্থীদের আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি।
কোন বিভাগে কত শূন্যপদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন)– ৪টি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার (সিভিল) – ৩৬টি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) – ১০টি
ডেপুটি ম্যানেজার (এগ্রিকালচার স্পেশ্যালিস্ট) – ১০টি
রিলেশনশিপ ম্যানেজার (ওএমপি) – ৬টি
প্রোডাক্ট ম্যানেজার (ওএমপি) – ২টি
আবেদনের যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার (সিভিল) পদে আবেদনের জন্য
- ৬০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে।
- স্নাতকদের ক্ষেত্রে ২ বছর এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ডেপুটি ম্যানেজার (এগ্রিকালচার স্পেশ্যালিস্ট) পদে আবেদনের জন্য
- এমবিএ বা ম্যানেজমেন্ট স্নাতকোত্তর ডিপ্লোমা এবং রুরাল ম্যানেজমেন্ট কিংবা এগ্রি বিজনেসে স্পেশালাইজেশন থাকতে হবে।
- কম্পিউটারে এমএস অফিসের ব্যবহার জানতে হবে।
- যেকোনও ব্যাংক বা আর্থিক সংস্থায় সংশ্লিষ্ট কাজে এক্সিকিউটিভ বা সুপারভাইজার পদে কাজের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
[আরও পড়ুন: Recruitment: ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কর্মী নিয়োগ, আবেদনের শর্ত জানেন?]
আবেদনের বয়সসীমা:
১ জুলাই, ২০২১ তারিখের ভিত্তিতে ২৫ থেকে ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://www.sbi.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদনের শেষ দিন:
আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
এছাড়াও আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://www.sbi.co.in ওয়েবসাইটটিতে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: Govt Job: ন্যূনতম স্নাতক হলেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারি চাকরি, জেনে নিন আবেদনের শর্ত]
সর্বশেষ খবর
-
‘রক্তের স্বাদ পেয়ে ছিঁড়ে খেয়েছি ওদের’, ইংল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিটা মেসিদের কোচের
-
‘জীবন মূল্যবান’, সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রকে বড় নির্দেশ দিল্লি হাই কোর্টের
-
‘টাকা দিয়ে পুরস্কার কিনব, কারও বাপের সাধ্যি নেই…’, বেধড়ক কটাক্ষের মুখে বেফাঁস আলিয়া!
-
স্কুলে হোমওয়ার্কের নামে দ্বিতীয় শ্রেণির হিন্দু ছাত্রকে কলমা পাঠের নির্দেশ! বরখাস্ত শিক্ষক
-
মাদ্রাসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে উত্তরপ্রদেশ এটিএস