Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Various jobs in The Asiatic Society

একাধিক শূন্যপদে এশিয়াটিক সোসাইটিতে কর্মী নিয়োগ, আবেদন করছেন তো?

আবেদনের শর্ত জানেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২১, ১৬:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২১, ১৬:৩২

options
link
একাধিক শূন্যপদে এশিয়াটিক সোসাইটিতে কর্মী নিয়োগ, আবেদন করছেন তো? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতার এশিয়াটিক সোসাইটিতে (The Asiatic Society, Kolkata) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক, বাইন্ডার/মেন্ডার, জুনিয়র অ্যাটেনডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান
শূন্যপদ: ২টি
শিক্ষাগত যোগ্যতা:
মাস্টার্স ডিগ্রিধারীরা এই শূন্যপদে আবেদন করতে পাবেন।
লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
৩০ নভেম্বর, ২০২১ তারিখের ভিত্তিতে ৩২ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

Advertisement

লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ: ৯টি
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম মাধ্যমিক পাশেরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক।
আবেদনকারীর বয়সসীমা:
৩০ নভেম্বর, ২০২১ তারিখের ভিত্তিতে ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: Govt Jobs 2021: স্নাতক হলেই মিলতে পারে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি, আবেদনের শর্ত জানেন?]

বাইন্ডার/মাইন্ডার
শূন্যপদ: ১টি
আবেদনকারীর যোগ্যতা:
ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
ন্যূনতম ৫ বছর বই বাঁধাইয়ের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আবেদনকারীর বয়সসীমা:
৩০ নভেম্বর, ২০২১ তারিখের ভিত্তিতে ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

জুনিয়র অ্যাটেনডেন্ট
ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
৩০ নভেম্বর, ২০২১ তারিখের ভিত্তিতে ৩২ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
https://asiaticsocietykolkata.org এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। ওই আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

ঠিকানাটি হল:
দ্য এশিয়াটিক সোসাইটি, ১, পার্ক স্ট্রিট, কলকাতা: ৭০০০১৬।

আবেদনের শেষদিন:
আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্য জানতে https://asiaticsocietykolkata.org এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Govt Jobs 2021: ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলবে পারে মোটা বেতনের সরকারি চাকরি, আবেদনের শর্ত জানেন?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.