সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? নার্সিং ট্রেনিং নেওয়া রয়েছে? তবে কোনও চিন্তা নেই৷ বরং আজই আবেদন করে ফেলুন৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হবে৷ আগ্রহী প্রার্থীরা www.wbhrb.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন৷ আবেদনের শেষ দিন ২১ আগস্ট৷
শূন্যপদ: ১৫টি
সাধারণদের জন্য এই শূন্যপদে ৮টি পদ সংরক্ষিত৷ তফসিলি জাতির জন্য ৪টি এবং তফসিলি উপজাতির জন্য ১টি আসন সংরক্ষিত৷ ২টি পদ অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সংরক্ষিত৷
[আরও পড়ুন: স্নাতক হলেই রাজ্য পুলিশে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
শিক্ষাগত যোগ্যতা:
১. বিজ্ঞান বিভাগে মাস্টার্স কিংবা স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. নার্সিং ট্রেনিং থাকা আবশ্যক৷
৩. আবেদনকারীকে অবশ্যই বাংলায় পড়া এবং লেখা জানতেই হবে৷
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৩৬ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থী সর্বোচ্চ ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীর বয়সের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত ছাড় পাবেন৷
[আরও পড়ুন: স্টাফ সিলেকশন কমিশনে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনের পদ্ধতি:
www.wbhrb.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২১ আগস্টের মধ্যে আবেদন করতে পারেন৷ ফি হিসাবে আবেদনকারীকে ব্যাংকে ২১০ টাকা জমা দিতে হবে৷
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি গ্রেড পে ৪৪০০ টাকা হিসাবে প্রতি মাসে ৯ হাজার টাকা থেকে ৪০ হাজার ৫০০টাকা বেতন পাবেন৷
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর