সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন Sub Overseer পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। শূন্যপদ মোট ৭৫টি। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
আগ্রহী প্রার্থীদের ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: মোটা বেতনের সরকারি চাকরি চান? জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনের ফি:
আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য ব্যাংকে ২০০ টাকা জমা দিতে হবে।
শূন্যপদ সংক্রান্ত যাবতীয় তথ্যের খোঁজে https://www.mscwb.org ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: রাজ্যের মহিলাদের জন্য সুখবর, মাধ্যমিক পাশেই মিলতে পারে সরকারি চাকরি]
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী