সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর কেরিয়ার (North Korea) স্বৈরাচারী শাসক কিম জং উনের (Kim Jong Un)অজ্ঞাতবাস নিয়ে নয়া তত্ত্ব প্রকাশ করল কয়েকটি সংবাদমাধ্যম। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সংবাদমাধ্যমগুলির মতে, কিমের একাধিক দেহরক্ষী করোনা ভাইরাসে কাবু। তাই নিজেকে বাঁচাতে রাজধানী পিয়ংইয়ং ছেড়ে উনসানের পাহাড়ি রিসর্টে গা ঢাকা দিয়েছেন কিম। সেখানে কঠোর নিরাপত্তা, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে কিম সুস্থ রয়েছেন। অন্য আরেকটি মহল মনে করছে, করোনার চলতি আবহে নিজেকে বাঁচাতে আগামী কয়েক মাসের জন্য করোনা সংক্রমণ এড়াতেই নিজে সপারিষদ গা ঢাকা দিয়েছেন সর্বাধিনায়ক কিম। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই কিম এই পদক্ষেপ করেছেন।
কিন্তু এই দুটি তত্ত্বের সমর্থনে কোনও জোরালো প্রমাণ নেই। তবে কিম যেখানেই থাকুন না কেন তিনি যে বোন কিম ইও জং এবং দু’-তিনজন বিশ্বস্ত সেনা জেনারেলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। আমেরিকা ও রুশ গুপ্তচর সংস্থার সন্দেহ, হয়তো অস্ত্র পরীক্ষা চালানোর আগে নতুন কোনও ফন্দি আঁটছেন তিনি। এমনও হতে পারে কিম ইচ্ছে করেই নিজের শারীরিক অসুস্থতার খবর ও হার্টে অস্ত্রোপচারের খবর রটিয়ে দিয়েছিলেন। নিজেকে নিয়ে পশ্চিমি দুনিয়ার কাছে একটা বিভ্রান্তি ও ধোঁয়াশা বজায় রাখতেই এটা তিনি করেছিলেন।
[আরও পড়ুন: ‘আমি জানি কিম কেমন আছে’, ‘বন্ধু’র স্বাস্থ্য নিয়ে রহস্য বাড়ালেন ট্রাম্প]
কিম নিয়ে জল্পনায় জল ঢেলে আমেরিকার ব্লুমবার্গ টিভিকে দক্ষিণ কোরিয়ার কূটনীতিক চু ইন মুন বলেছেন, কিম বেঁচে আছেন এবং সুস্থ রয়েছেন বলেই জানি। দক্ষিণ কোরিয়ার মন্ত্রী কিম ইয়ন চুল বলেছেন, আমরা জানি কিম জং উন কোথায় রয়েছেন। উনি জীবিত আছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump বলেছেন, “আমার সঙ্গে কিম জং উনের খুব ভাল সম্পর্ক। আমি যদি আজ মার্কিন প্রেসিডেন্ট না হতাম তাহলে এতদিনে হয়তো কোরিয়ার সঙ্গে যুদ্ধই করতে হত আমেরিকাকে। কারণ সম্পর্কটা তলানিতে এসে ঠেকেছিল। কিমের সঙ্গে একাধিক বৈঠকের পরই সম্পর্কটা মেরামত করেছি আমরা। আমি জানি উনি এখন কেমন আছেন। কিছুদিন পরই আপনারাও জানতে পারবেন। এখন আমি কিছু বলতে পারব না। তবে আশা করি উনি ভালই আছেন।”
সর্বশেষ খবর
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের
-
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটিই ছুটি, ক্যালেন্ডার বলছে, পুজোর মাসে ১৭ দিনই ‘অফ ডে’!
-
নিউজিল্যান্ড সিরিজের আগে রনজিতে নামতে পারেন শুভমান-রাহুল, ভাবনায় বুমরাহও